এক্সপ্লোর

Saayoni Ghosh : ED-র পর এবার CBI নজরে সায়নী ঘোষ ! নজরে কুন্তল - সায়নী যোগ

Saayoni Ghosh Kuntal Ghosh Relation : সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন কুন্তল ঘোষ। 'কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার নেপথ্যে কি সায়নী ?'

প্রকাশ সিনহা, কলকাতা : ইডি-র ( ED ) পর এবার সিবিআই-এর নজরে সায়নী ঘোষ ( Saayoni Ghosh )। সিবিআই (CBI )-এর নজরে এবার কুন্তল ( Kuntal Ghosh ) -সায়নী যোগ। ইতিমধ্যেই যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে। সূত্রের দাবি, ৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তার আগেই সিবিআইয়ের রাডারে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী। 

'কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার নেপথ্যে কি সায়নী ?'

সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন কুন্তল ঘোষ। 'কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার নেপথ্যে কি সায়নী ?' ইডি-র জিজ্ঞাসাবাদের সময় সায়নীকে এই প্রশ্নের মুখে পড়তে হয় বলে সূত্রের খবর। 'কুন্তলকে সাধারণ সম্পাদক করা একটি সম্মিলিত সিদ্ধান্ত', বলে দাবি করেছিলেন  সায়নী। কুন্তলকে সাধারণ সম্পাদক করার পিছনে তাঁর কোনও ভূমিকা নেই বলে দাবি করেন তিনি। 

সায়নী ঘোষের কাছে জানতে চাওয়া হয়, কুন্তল ঘোষকে চেনেন? উত্তরে সায়নী বলেন, হ্যাঁ, চিনি। তবে, তেমন কোনও পরিচয় ছিল না। জেলায় কাজ করত। আমি জেলায় গেলে দেখা হত। কুন্তল নিজেকে সোশাল ওয়ার্কার বলে পরিচয় দিত। আমাকে বলেছিল, একটা কলেজ আছে।  এরপর জানতে চাওয়া হয়, কুন্তল ঘোষের সঙ্গে কোনও দিন কোনও আর্থিক লেনদেন হয়েছিল? সায়নী বলেন, না কোনও দিন কুন্তলের থেকে কোনও টাকা নেইনি। ফ্ল্যাটের বুকিংয়ের টাকা নিজের সেভিংস অ্যাকাউন্ট এবং পরিবারের থেকে দিয়েছিলাম।

তাপস মণ্ডলের বয়ানে প্রথম উঠে এসেছিল সায়নী ঘোষের নাম। সম্প্রতি তাপস মণ্ডলকেও এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর সিবিআই সূত্রে।  

ED-সূত্রে দাবি,  তাদের স্ক্যানারে রয়েছে সায়নী ঘোষের গল্ফগ্রিনের ২টো ফ্ল্যাট। ২টো ফ্ল্যাটই ২০২০-২১ সালে কেনা হয়েছে।একটি ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। এই ফ্ল্যাটটি সায়নীর মায়ের নামে কেনা। অপর ফ্ল্যাটটির দাম ৮০ লক্ষ টাকা। এই ফ্ল্যাটটি কেনা হয় সায়নীর নামে। এছাড়াও, পৈত্রিক সূত্রে একটি বাড়ি রয়েছে সায়নীর। ED-সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করা হয় সায়নী ঘোষকে। জানতে চাওয়া হয়, ফ্ল্যাট কেনার টাকার উৎস্য কী? সূত্রের দাবি, যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষ বলেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি।  

সূত্রের দাবি,  ED-র তদন্তকারী জানতে চান লোন সংক্রান্ত নথি কোথায়? উত্তরে সায়নী ঘোষ বলেন, এই মুহুর্তে সঙ্গে নেই। তখন ED-র তরফে বলা হয়, ওই নথি নিয়ে আসতে হবে। কত টাকা লোন নেওয়া হয়েছে? কীভাবে নেওয়া হয়েছে? EMI কোথা থেকে কাটা হয়? সব নথি দিতে হবে। ৫ই জুলাইয়ের মধ্যে এই নথি জমা দিতে হবে। সূত্রের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। কটা অ্যাকাউন্ট রয়েছে, সেই তথ্য দিয়েছেন সায়নী ঘোষ। এর পাশাপাশি, ব্যাঙ্ক স্টেটমেন্টের কপিও চাওয়া হয়েছে।

 




সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget