এক্সপ্লোর

CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?

Calcutta High Court : হাইকোর্টের নির্দেশে কলকাতায় বেআইনি বহুতলের খোঁজে নেমেছে CBI.

সুকান্ত মজুমদার, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বেআইনি বহুতল কারা তৈরি করেছে ? মালিকানাই বা কার ? নানা প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। শনিবার ফের রাজাবাজারের ৪টি বহুতলে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হাইকোর্টের নির্দেশে কলকাতায় বেআইনি বহুতলের খোঁজে নেমেছে CBI. শনিবার রাজাবাজারের ৪টি ঠিকানায় অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, গত কয়েক বছরে বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার, ক্যানেল ইস্ট রোড সংলগ্ন এলাকায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা তুলেছে ৫০-এর বেশি বহুতল।

এই অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। গত ১১ সেপ্টেম্বর, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী মৈনাক বসু দাবি করেন, কেবল নিয়ম ভেঙে বহুতল তৈরিই নয়, এই রিয়েল এস্টেট কারবারের পেছনে রয়েছে বিপুল অঙ্কের বেআইনি লেনদেন। এসব বহুতলের প্রোমোটিংয়ের পিছনে রয়েছে কালো টাকা সাদা করার একটা চক্র। বেআইনি নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈদেশিক মুদ্রা রূপান্তরের মতো মারাত্মক অভিযোগও। এই বহুতলগুলির পিছনে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে বলেও কলকাতা হাইকোর্টের সামনে দাবি করেন মামলাকারীর আইনজীবী।

এরপরই CBI তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। শনিবার রাজাবাজারের কেশবচন্দ্র সেন স্ট্রিটে একাধিক বহুতলে অভিযান চালায় CBI। রাজাবাজারের স্থানীয় বাসিন্দা শ্রীপতি ধরকে প্রশ্ন করা হয়, কী জানতে চাইল ? উত্তরে তিনি বলেন, "কারা থাকত, কোথায় গেল, এগুলোই। এবার যারা ছিল পুলিশ, লালবাজার এসে পুরো উপর থেকে নীচে অবধি ভেঙে দিয়েছে। বেআইনি বাড়ি।" রাজাবাজারের অপর এক বাসিন্দা রাকেশ সিং বলেন, "বেআইনি তো কলকাতায় একটা বাড়ি নয়, অনেক বাড়ি আছে।" 

প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এত বেআইনি নির্মাণ গড়ে উঠল ? এ প্রসঙ্গে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর বিধায়ক কুণাল ঘোষ বলেন, "যদি কোনও বেআইনি নির্মাণ থাকে, তো সেগুলো নিশ্চিতভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু সেটা বিভিন্ন জায়গায় দেখে দেখে তদন্ত, কসবার যে মুখ্য়মন্ত্রী বলেছিলেন ৮০ থেকে ৯০টা একজন বাবা ছেলের নাম বলেছিলেন মুখ্য়মন্ত্রী। সেখানে তো CBI-এর প্রায়োরিটি দিয়ে যাওয়া উচিত। CBI সেখানে যাচ্ছে না কেন আগে?বড়বাজারেও তো যেতে হবে, কসবায় তো যেতে হবে।" ১৪ অক্টোবরের মধ্যে CBI-কে এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget