এক্সপ্লোর

Partha Chatterjee : ওঁরা স্বাধীনতা সংগ্রামী নাকি? পার্থদের জামিনের বিরোধিতা করে আদালতে মন্তব্য় CBI-র

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। ফের তাঁকে ঘিরে আদালত চত্বরে উঠল স্লোগান।

কলকাতা : ' এই চোর এই চোর... পার্থ তুই কত খেলি? কালীঘাটে কত পাঠালি?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। ফের তাঁকে ঘিরে আদালত চত্বরে উঠল স্লোগান।

পার্থর মুখে কবিতা

তার মধ্য়েই আদালতে ঢোকার সময়  'সোনার তরী' কাব্য়গ্রন্থের 'বিম্ববতী' কবিতার পংক্তি আওড়ান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। জল্পনা উস্কে দিয়ে এদিন তিনি বলেন, ' আমি শুধু একটা কবিতার লাইন বলি। মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি/ অগ্নি দিল তবু গলিল না সোনা। ' 

কিন্তু, এই পংক্তির মাধ্য়মে কার কথা বোঝাতে চাইলেন তিনি? তা নিয়ে শুরু হয় জল্পনা। 

'দুর্নীতির তদন্ত হবে না?'

এদিন, পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, অভিযুক্তদের একটা বড় অংশ বাইরে ঘুরে বেড়াচ্ছে। তদন্তের শেষ কি আপনি দেখতে পাচ্ছেন? জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী পাল্টা সওয়াল করেন, এটা দুর্নীতির মামলা। রাজনৈতিক পরিচয় আছে বলে দুর্নীতির তদন্ত হবে না? ওঁরা স্বাধীনতা সংগ্রামী নাকি? দেশকে ধ্বংস করে দিয়েছে। সরকারি আসনে বসে দুর্নীতি করেছে।

আদালত থেকে বেরোনোর সময় জেল-জীবন নিয়েও মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁকে জিগ্যেস করা হয়,  জেলে কোনও অসুবিধা হচ্ছে? পার্থ চট্টোপাধ্য়ায় জবাব দেন, অসম্ভব অসম্ভব অসুবিধা।  ... যেভাবে থাকার কথা, সেভাবে থাকতে পারছি না।

পার্থ চট্টোপাধ্য়ায়-সহ ৭ জনকে এদিন ফের ২২ মে অবধি জেল হেফাজতে পাঠান বিচারক।  


অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠরা। এদিন নিউ ব্যারাকপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন PA সুকান্ত আচার্যর বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। এর আগে সুকান্তকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। SSC-র উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর তৎকালীন আপ্ত সহায়ক সুকান্ত আচার্য। বাগ কমিটির রিপোর্টেও সুকান্তর নাম ছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন SSC-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা।

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন একযোগে পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন তাপস মণ্ডল, গোপাল দলপতি বর্ণিত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার ফকিরপাড়া রোডের বাড়িতে। এরপর বাড়ির পাশে সুজয়কৃষ্ণের ফ্ল্যাটেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। 

আরও পড়ুন, ভারতের জাতীয় সঙ্গীত ইংরেজিতেও অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ! পাণ্ডুলিপি প্রকাশ সোশাল মিডিয়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget