এক্সপ্লোর

Recruitment Corruption: প্রেসিডেন্সি জেলের সুপারের পর এবার ডাক্তারকে সিবিআই তলব

সূত্রের খবর, গতকালই জেলে ইমেল করে পাঠানো হয়েছে তলবের নোটিস। সোমবার প্রেসিডেন্সি জেলের ডাক্তারকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে।

প্রকাশ সিন্হা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) সুপারের পর এবার ডাক্তারকে তলব সিবিআইয়ের (CBI)। 'নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ধৃতদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে জেলের ডাক্তারকে। এসএসসি (SSC) -দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্যদের (Manik Bhattacharya) সম্পর্কে করা হবে জিজ্ঞাসাবাদ।

সোমবার নিজাম প্যালেসে হাজিরা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল CBI. সোমবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রেসিডেন্সি জেলে ইমেল করে পাঠানো হয়েছে তলবের নোটিস। 

পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তি বন্দি রয়েছেন এই জেলে। সেই বন্দিদের সম্পর্কে জেলের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। 

একাধিক অসুস্থতার কারণে জামিনের আর্জি কেন? আদালতে একাধিকবার বন্দিরা নিজেদের অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানিয়েছেন। এমনকী তাঁরা অভিযোগ তোলেন, জেলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে তদন্তকারীরা জেলের চিকিৎসকের কাছে জানতে চান, ধৃতদের শারীরিক অবস্থা কেমন? জেলে কি তাঁরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না?

এর আগে, কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।  চিঠিতে CBI ও ED-র বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন কুন্তল ঘোষ। তদন্তকারীরা জেলের চিকিৎসকের কাছে জানতে চান, কোনও ক্ষত বা জখমের কথা তাঁর কাছে কুন্তল বলেছিলেন কিনা?  

কুন্তল ঘোষের চিঠি সম্পর্কেও জেলের ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই  (CBI) । সূত্রের খবর, গতকালই জেলে ইমেল করে পাঠানো হয়েছে তলবের নোটিস। সোমবার প্রেসিডেন্সি জেলের ডাক্তারকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে।                                                                                                                     

আরও পড়ুন: Panchayat Election 2023: 'হিংসায় ইন্ধন দিচ্ছেন BJP-র রাজ্য সভাপতি', সুকান্তর পাল্টা শান্তনু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget