এক্সপ্লোর

Sohini Adhikari: মিলল CAA সার্টিফিকেট, পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্ব দিল কেন্দ্র

Kashmir News: ২২ এপ্রিল, চোখের সামনে, স্বামীকে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন। পরিবারের সঙ্গে হৈ-হুল্লোড় বেড়াতে গিয়ে, ফিরতে হয়েছে স্বামীর কফিনবন্দি মৃতদেহ নিয়ে।

কলকাতা: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় হারিয়েছেন স্বামীকে। এক লহমায় শেষ হয়ে গিয়েছে সাজানো সংসার। জঙ্গিদের গুলিতে যে ২৬ জন নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন কলকাতার বিতান অধিকারী। এবার ভারতের নাগরিকত্ব পেলেন নিহত পর্যটকের স্ত্রী সোহিনী অধিকারী। নাগরিকত্ব সংশোধন আইন (CAA) এর অধীনে কেন্দ্র তাঁকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দিয়েছে।                                                           

ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্র: ২২ এপ্রিল, চোখের সামনে, স্বামীকে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন। পরিবারের সঙ্গে হৈ-হুল্লোড় বেড়াতে গিয়ে, ফিরতে হয়েছে স্বামীর কফিনবন্দি মৃতদেহ নিয়ে। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী। ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন বিতান। ৮ মার্চ দেশে ফিরেছিলেন। তারপরই সপরিবারে কাশ্মীর ঘুরতে যান তাঁরা। সেখানে এক নিমেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। বিতানের মৃত্যুর পর তাঁর স্ত্রী সোহিনী অধিকারী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিতানের দাদা বিভু অধিকারী। এমনকী সংবাদমাধ্যমে সোহিনী বাংলাদেশের নাগরিক বলেও দাবি করেন তিনি। গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। 

শনিবার সুকান্ত মজুমদার বলেন, "বিয়ের পর সোহিনী রায় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। সরকার তাঁকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ।'' জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) প্রদত্ত শংসাপত্র উল্লেখ করা হয়েছে, সোহিনী রায় ১৯৮৯ সালে বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে ভারতে প্রবেশ করেন।

পহেলগাঁওকাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের। আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছিল পাকিস্তান। শেষমেশ, পহেলগাঁওয়ে এই ঘটনার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে হল 'অপারেশন সিঁদুর'। ২৬ টি তরতাজা জীবনের জবাবে চলল মাত্র ২৫ মিনিটের অপারেশন। হিন্দু নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক সিঁদুরকে সম্মান জানায় ভারতীয় সেনা।  এবিষয়ে সোহিনী অধিকারী বলেন, "ভগবান, আমার স্বামীকে শান্তিতে.... আর ভবিষ্যতে যাতে কারও কপালের সিঁদুর না যায়। এটাই সরকারের কাছে আমার অনুরোধ, আর কিছু নয়।''

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget