এক্সপ্লোর

Chandannagar Accident: স্বামীর সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চন্দননগরে মহিলাকে পিষে দিল লরি

Jagadhatri Puja 2025: চুঁচুড়া মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস ও দিপালী দাস ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাইকে করে। কলুপুকুর পুজো মন্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে দুর্ঘটনা.
  • লরির ধাক্কায় মৃত্যু হল দিপালী দাসের, চালক আটক.
  • কানাইলাল পল্লীর 'বিশ্বের সবচেয়ে বড়' মণ্ডপ ভেঙে পড়ল.
  • দুর্গাপূজার মতোই জগদ্ধাত্রী উৎসবে মানুষের ঢল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: এই বছর পঞ্চমী থেকেই চন্দননগরের রাস্তায় রাস্তায় ঠাকুর দেখার ঢল। চন্দননগর মানেই তো আলোর শহর, আর জগদ্ধাত্রী পুজো আলোর উৎসব। শুধু জেলার মানুষেরা নন, কলকাতা থেকেও এই সময়ে বহু মানুষ ভিড় জমান শহরতলির এই জগদ্ধাত্রী পুজো দেখতে। রাস্তায় রাস্তায় উপচে পড়ে ভিড়। দুর্গাপুজোর থেকে কোথাও পিছিয়ে থাকে না চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আনন্দ। তবে ঠাকুর দেখতে বেরিয়ে হঠাৎই শোকের ছায়া নেমে এল পরিবারে। আর সবার মতোই, মঙ্গলবার স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বছর ৫২-র দিপালী দাস। কিন্তু তাঁর আর ঘরে ফেরা হল না। দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। 

ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, চুঁচুড়া মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস ও দিপালী দাস ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাইকে করে। কলুপুকুর পুজো মন্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দুজনেই রাস্তায় পরে যান। বাইকের পিছনে বসেছিলেন দিপালী। তিনি রাস্তায় পড়ে যেতেই, তাঁর ওপর দিয়ে লরি চলে যায়। ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে যা হওয়ায় হয়ে গিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দিপালীর। লরি ও লরি চালককে আটক করেছে পুলিশ। 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো চলাকালীন, ভারি যান চলাচল বন্ধ থাকে। বিভিন্ন জায়গায় জায়গায় নো এন্টি করা থাকে। বিসর্জনের শোভাযাত্রার আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য যায়গায় যায়। যে লরিটি দূর্ঘটনা ঘটিয়েছে সেটি একটি পুজো কমিটির বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শববাহী গাড়ি। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুজো কমিটির এক সদস্য জানান, প্রৌঢ় দম্পতির মেয়ে জামাই ব্যাঙ্গালোরে থাকেন। তাঁদের সাথে ফোনে কথা হয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে।

স্থানীয় আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওম প্রকাশ মাহাত বলেন, মানকুন্ডু আদি পালপাড়ার লরি যাচ্ছিল। সেই সময়েই ওই বাইকটিকে ধাক্কা মারে। দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামী দিনে শুধু লরি চালক খালাসি ছাড়া যাতে না যায় সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। 

অন্যদিকে, গতকাল অর্থাৎ মঙ্গলবার 'সবচেয়ে বড় জগদ্ধাত্রী' করতে গিয়েই ঘটে গেল বিপত্তি। সপ্তমীর দিন ভেঙে পড়ল চন্দননগরের পুজো মণ্ডপ! চন্দননগর কানাইলাল পল্লীর পুজোয় এবারের ট্যাগলাইন ছিল, 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী'। নির্মাতাদের দাবি ছিল, তাঁরাই নাকি এই বছর সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি করেছেন। পঞ্চমী থেকেই এবার চন্দননগরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার জন্য ভিড় জমিয়েছিলেন মানুষ। আলোর আকর্ষণ থেকে শুরু করে বিশাল বিশাল প্রতিমার মুগ্ধতা.. এই সবের টানেই প্রত্যেক বারের মতো চন্দননগরে ভিড় জমিয়েছিলেন মানুষ। তবে সপ্তমীর দিন, ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget