এক্সপ্লোর

East Midnapore: চণ্ডীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা, মৃত ৩, আহত ৮

East Midnapore: সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মারে বেসরকারি বাস। এরপর আরও কয়েকটি দিঘাগামী গাড়িকে ধাক্কা মারে বাসটি।

বিটন চক্রবর্তী, চণ্ডীপুর: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার নরঘাটে দুর্ঘটনা। মৃত ৩, গুরুতর আহত অন্তত ৮। পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে হেড়িয়া থেকে কলকাতাগামী বাস। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মারে বেসরকারি বাস। এরপর আরও কয়েকটি দিঘাগামী গাড়িকে ধাক্কা মারে বাসটি।  যান্ত্রিক ত্রুটি, না কি বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, খতিয়ে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।

কিছুদিন আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনার খবর এসেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গিয়েছিল একটি যাত্রীবোঝাই বাস। উল্টে যাওয়া বাসের যাত্রীরা প্রায় সকলেই অল্পবিস্তর জখম হয়েছিলেন। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ৭ জন। ঘটনাটি ঘটেছিল রায়নার মিরেপোতা এলাকায় বর্ধমান আরামবাগ রোডে। 

কিন্তু কীভাবে ঘটল এই অঘটন? স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। মিরেপোতা বাজার পেরিয়ে বর্ধমান-আরামবাগ রোড ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। এরপর প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি। তারপর সামলাতে না পেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এসে উদ্ধারকাজ শুরু করেন। এরপর খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার জেরে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণ ব্যহত হয় আরামবাগ রোডের যানচলাচল।

তার কিছুদিন আগেই হাওড়ার জগৎবল্লভপুরেও প্রায় একইরকমের একটি বাস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুও হয় একজনের। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় কলকাতাগামী একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বেশ অনেকক্ষণ ধরে চলেছিল উদ্ধারকাজ। পুলিশ সূত্রে জানা যায়, সেদিন সকাল সাড়ে ৭টা নাগাদ জগৎবল্লভপুর থেকে কলকাতার দিকে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। জানা যায়, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েই এই অঘটন ঘটে। রেষারেষির সময়েই হঠাৎ টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দল।

আরও পড়ুন: রাতারাতি গায়েব শীতের আমেজ, দেখে নিন কাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget