এক্সপ্লোর

Chandranath Rath : 'ভবানীপুরে যদি না হারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী...' চন্দ্রনাথ খুনে কাকে দায়ী করলেন মা হাসিরানি?

Suvendu Adhikari PA : চন্দ্রনাথ হত্যার নেপথ্যে ভাইপো গ্যাং। ডায়মন্ডহারবার থেকে সুপারি কিলারকে দিয়েছিল ২ কোটি। আছে কল রেকর্ড। বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।

কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক, নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে  বিজেপি। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। ভোটের ফল বেরোনোর দু'দিন পর তাঁকে গুলি করে খুন করা হয়। মঙ্গলবার হাসিরানি রথের মনোনয়ন পেশের দিন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, "২ কোটি টাকা খরচ করা হয়েছে ওকে (চন্দ্রনাথ রথ) সরিয়ে দেওয়ার জন্য় এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্য়াংয়েরা করেছে।" 

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মঙ্গলবার 'ভাইপো গ্য়াং'য়ের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করলেও কারও নাম করেননি। কিন্তু, চন্দ্রনাথ রথ খুনের পরই তাঁর মা, হাসিরানি রথ বলেছিলেন, "প্রতিশোধ নিল বাবা। গরম গরম বক্তব্য় রেখেছিল শাসকদলে যারা ছিল। ৪ তারিখের পর কোনও দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তারপরই... আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হল।" আর মঙ্গলবার, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হয়ে চন্দ্রনাথ রথের মা বললেন, "ভবানীপুরে যদি না হারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাহলে আজকে হয়তো আমার ছেলেটার জীবনটা নিয়ে ছেলেখেলা হত না। এটা আমার মনে হয় যে, ভাইপো গ্যাং আছে।"

পাল্টা তৃণমূলের বক্তব্য়, "কেন্দ্রে-রাজ্য়ে দু জায়গাতেই এখন বিজেপির সরকার! কুণাল ঘোষ বলছেন, "তদন্তটা কার হাতে? রাজ্যের এজেন্সি, কেন্দ্রের এজেন্সি, দুটোই তো বিজেপির। যদি তথ্য, প্রমাণ থাকে এতদিন ব্যবস্থা নেয়নি কেন?" তরজা তো চলছেই। প্রশ্ন হল, এই খুন কেন করানো হয়েছিল, সেটা কি কোনওদিন সামনে আসবে?  

চন্দ্রনাথ খুনের ৩ মাস পর ১১ জনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করে CBI। সেখানে ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল বিজেপি কর্মী দুই ভাই, সাগর সোনকার ও তাঁর ভাই সাহেব সোনকারের। সাগর ও সাহেব, চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিলেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে। পরে এই সাগর সোনকর এবং সাহেব সোনকরকে গ্রেফতারও করা হয়। সিবিআই সূত্রে দাবি করা হয়, শুটার আনা, রসদ সরবরাহ, রেকি করতে সাহায্য, চন্দ্রনাথ খুনের যাবতীয় পরিকল্পনাতে এরা ছিল। কিন্তু এরা কেন চন্দ্রনাথকে খুন করল, কে দিল সুপারি, তা এখনও স্পষ্ট নয়। 

রাজনৈতিক দোষারোপ-তরজা তো চলবেই, কিন্তু প্রশ্ন হল, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে কেন খুন করানো হয়েছিল, সেটা কবে সামনে আসবে? 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget