এক্সপ্লোর

Chandranath Rath: 'আমাকে দ্রুত সুস্থ করুন, আমি সবটা জানাব', চিকিৎসককে আর্জি চন্দ্রনাথের ড্রাইভারের

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার হলেও ৭২ ঘণ্টা না কাটলে তিনি সম্পূর্ণ বিপদ মুক্ত কি না তা এখনও বলা যাবে না।

ঝিলম করঞ্জাই, কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে জড়িত অন্তত ৭ থেকে ৮ জন দুষ্কৃতী এবার এমনই তথ্য সামনে এসেছে। সেই রাতে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের চন্দ্রনাথ রথের গাড়ি চালক বুদ্ধদেব বেরাও গুলিবিদ্ধ হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তিনটি গুলি লেগেছিল তাঁর। সেই তিনটি বুলেট বের করা গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তৈরি হয়েছে মেডিক্যাল টিম।

হাসপাতাল সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের ড্রাইভার ভর্তির ৩৬ ঘণ্টা কেটে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার হলেও ৭২ ঘণ্টা না কাটলে তিনি সম্পূর্ণ বিপদ মুক্ত কি না তা এখনও বলা যাবে না। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নয়। ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত অপারেশন হয়েছে। তিনটে বুলেট বের করতে পেরেছেন চিকিৎসকরা। একটি বুলেট যকৃতকে ক্ষতিগ্রস্থ করেছে। আরেকটি বুলেট ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করেছে এই বিষয়টিই চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের। যত দ্রুত রিকভারি হবে সেগুলো, তত দ্রুত তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।' 

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

আরেকটি বিষয় সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি যখন আহত-গুলিবিদ্ধ অবস্থায় মধ্যমগ্রাম হাসপাতালে যান। তখন স্টেবিলাইজ করে জ্ঞান ফেরানো হয় সেই সময় তিনি চিকিৎসকদের বলেছিলেন আমাকে দ্রুত সুস্থ করুন। আমি তারপর সব কথা বলব। 

উল্লেখ্য, বুদ্ধদেব বেরা একমাত্র সাক্ষী যিনি ওই ঘটনার পর বেঁচে ছিলেন। তদন্তকারীরা মনে করছেন তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা খুব জরুরি তদন্তের ক্ষেত্রে। 

এদিকে, চন্দ্রনাথ রথের খুনি কে বা কারা? তদন্তের স্বার্থে এবার মধ্যমগ্রাম থানার পুরনো আইসি-কে ফিরিয়ে আনা হল। ভোটের আগে অন্য জেলায় বদলি করা হয়েছিল মধ্যমগ্রাম থানার আইসি সতীনাথ চট্টরাজকে। ২০২৪ থেকে মধ্যমগ্রাম থানার দায়িত্বে ছিলেন তিনি। তাঁকেই আবার নিয়ে আসা হল মধ্যমগ্রাম থানায়। 

এদিকে ঘটনার পর ২ দিন কাটতে চললেও এখনও খোঁজ পাওয়া যায়নি আততায়ীর। এলাকার একাধিক সিসি ক্যামেরা খারাপ থাকায় আততায়ীর সংখ্যা নিয়ে ধন্দে পুলিশ।

চন্দ্রনাথ রথ-কে খুনের প্রায় ৬ ঘণ্টা আগেই এলাকায় দেখা গেছিল দুষ্কৃতীদের ব্য়বহৃত নিসান মাইক্রা গাড়ি। এই গাড়িটিই গুলি চন্দ্রনাথের গাড়ির সামনে গিয়ে পথ আটকেছিল। আর এবার এই গাড়ি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এই গাড়িটিতে মেলেনি কোনও ফিঙ্গার প্রিন্ট। তবে কি আততায়ীরা এতটাই পেশাদার যে গাড়িটি ব্যবহার করার আগে হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছিল? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।                  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget