এক্সপ্লোর

Ujjwala Yojana : উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari : সোমবার বিজেপির প্রথম ক্যাবিনেট মিটিং হয়ে গেল। উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : সোমবার বিজেপির প্রথম ক্যাবিনেট মিটিং হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিটিং-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কিছু ঘোষণাও করেন। পূর্বের সরকার যে যে দুর্নীতি করে গেছে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে  বলে জানিয়ে দেন তিনি। তবে এই সবের মাঝে উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ক্যাবিনেট মিটিং-এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ''প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, PM-শ্রী যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও-বেশি পাড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ সহ বাকি কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। 

তিনি আরও জানান যে, ''আপনারা জানেন ভারতবর্ষে ১১ কোটি মা-বোনেরা উজ্জ্বলা ১.০ ও ২.০ -এর সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গে এর মধ্যে ১ কোটি ২৯ লক্ষ এই সুবিধা পান। কম মূল্যে তাঁরা গ্যাস কেনেন। প্রধানমন্ত্রী দেশে আরও ৭৫ লক্ষ চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল ১১ লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকার পরও, শুধু রাজনৈতিক কারণে DM-রা নির্দিষ্ট দফতরে তা পাঠাননি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা এগুলো নির্দিষ্ট দফতরে পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। এর ফলে উজ্জ্বলা যোজনা ৩.০ তে আরও কয়েক লক্ষ মা-বোনেরা যুক্ত হওয়ার সুযোগ পেলেন। 

আরও পড়ুন - সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF- কে জমি হস্তান্তর, সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকে

কারা সুবিধা পাবেন?
কেন্দ্রের এই সুবিধা পাবেন দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মহিলারা। সরকার বিনামূল্যে এলপিজি (LPG) কানেকশন দেবে এই সমস্ত মহিলাদের। মনে রাখবেন, সম্পূর্ণ বিনামূল্যে পাবেন গ্যাস কানেকশন। কেউ টাকা চাইলে অভিযোগ জানাবেন সংশ্লিষ্ট সরকারি দফতরে। কম মূল্যে বছরে ১২টি গ্যাস পাবেন মহিলারা।  

আবেদনের বয়সসীমা ও কী কী নথির প্রয়োজন ?
১. যিনি আবেদন করবেন তাঁকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং বয়স ১৮ বছর বা তার উর্ধে হতে হবে।
২. আবেদনকারীকে BPL পরিবারের সদস্য হতে হবে। 
৩. সেই মহিলার নামে অন্য কোনও সরকারি LPG কানেকশন থাকা যাবে না। থাকলে উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন না। 
৪. আবেদন করতে আধার কার্ড, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, নিজের নামের ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড বা BPL সার্টিফিকেট প্রয়োজন।

যে কোনও গ্যাস-এর গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। অথবা আপনি নিজেও সরকারের ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে পারবেন। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget