এক্সপ্লোর

Child Fever : শিশুদের জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাড়ছে ফের উদ্বেগ, মেদিনীপুরে হাসপাতালে ভর্তি প্রায় ৪০

শিশুদের অসুখ যখন ভাবাচ্ছে, তখন, এরই মধ্যে দেখা দিয়েছে ওষুধের সঙ্কট! হাসপাতালের চিকিত্সকদের একাংশের মুখেই শোনা যাচ্ছে উদ্বেগের কথা। 

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: সেই জ্বর... সঙ্গে শ্বাসকষ্ট... ! আর এই সমস্যা নিয়ে হাসপাতালে আসছে সদ্যোজাত থেকে ১০-১২ বছর বয়সীরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুদের আউটডোরে লম্বা লাইন। হাসপাতাল সূত্রে খবর, গত ১৫ দিনে এই সমস্যা নিয়ে ভর্তি হয়েছে প্রায় ৪০ জন শিশু। 
শিশুদের অসুখ যখন ভাবাচ্ছে, তখন, এরই মধ্যে দেখা দিয়েছে ওষুধের সঙ্কট! হাসপাতালের চিকিত্সকদের একাংশের মুখেই শোনা যাচ্ছে উদ্বেগের কথা। 

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ দিব্যজ্যোতি দে জানালেন, ' এভাবে ওষুধের সংকট হওয়ায় রীতিমতো চিকিত্সা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বহু ক্ষেত্রেই শিশুরা সুস্থ হতে লেগে যাচ্ছে অনেকটা সময়। যাতে বাজারে অতি শীঘ্র এই সমস্যার সমাধান করা যায় সেদিকে স্বাস্থ্য দফতরকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন।' 

এই উদ্বেগের খবরে, আতঙ্কিত শিশুর মা-বাবারাও। শিশুর অভিভাবক উত্তমকুমার দে জানান, শিশুদের ওষুধের আকাল নিয়ে আতঙ্কের কথা বলেছে।

যদিও দ্রুত এই সঙ্কট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (পশ্চিম মেদিনীপুর শাখা) সম্পাদক কল্লোল কুইলা জানান, পুজোর মরসুমে ওষুধের প্রোডাকশন ও সাপ্লাই কম থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে। শিগগিরই এই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেছেন বিসিডিএর এই সদস্য।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, খুব দ্রুতই সঙ্কট কেটে যাবে। 

করোনা না কি স্ক্রাব টাইফাস? নাকি ইনফ্লুয়েঞ্জা? উপসর্গ দেখে বোঝার উপায়ই নেই কী ধরনের জ্বর। আর তাতেই বাড়ছে জটিলতা, বিভ্রান্তি। শিশুদের মধ্যে হু হু করে বাড়ছে জ্বরের প্রকোপ। চিকিৎসকরা বলছেন, অনেকক্ষেত্রে জ্বর ফুসফুসকে সংক্রমিত করছে। হচ্ছে নিউমোনিয়া। বাড়ছে এমসেফ্যালোপ্যাথি। অর্থাৎ সংক্রমণ মাথায় চলে যাচ্ছে। আক্রান্ত শিশুদের পরিস্থিতি হয়ে উঠছে ভয়াবহ। 

আক্রান্ত শিশুদের পরিস্থিতি হয়ে উঠছে ভয়ঙ্কর। চিকিৎসকরা তাই বারবার বলছেন, জ্বর হলে ফেলে না রেখে, দ্রুত শিশুকে চিকিৎসকদের কাছে নিয়ে যেতে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এর পিআইসিইউ ইনচার্জ প্রভাসপ্রসূণ গিরি জানালেন, ' জ্বর  অনেকের হচ্ছে। মুশকিল হল, এই জ্বরের উপসর্গ একেবারে করোনার মতো। বাবা- মায়েরা বুঝে উঠতে পারছেন না। স্ক্রাব টাইফাস, ইনফ্লুয়েঞজা, সব ক্ষেত্রেই এক উপসর্গ। তাই চিকিত্‍সা শুরুতে দেরি হচ্ছে। এর ফলেই বাড়ছে সমস্যা' 

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget