এক্সপ্লোর

Chingrighata Flyover: শেষ মুহূর্তে সিদ্ধান্ত-বদল, আগামীকাল থেকে বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার

Chingrighata Flyover News: দেড় বছর ধরে আটকে থাকা কাজ, ১২০ ঘণ্টায় শেষ হয়। তবে এরপর থেকে, দফায় দফায় বিভিন্ন ফ্লাইওভার বন্ধ করে, কাজ হয়েছে। 

কলকাতা: শেষ মুহূর্তে করা হল সিদ্ধান্ত বদল। আগামীকাল থেকে বন্ধ থাকার কথা ছিল, চিংড়িঘাটা ফ্লাইওভার। আগামীকাল অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু করে ৬ জুলাই বন্ধ থাকার কথা ছিল, চিংড়িঘাটা ফ্লাইওভার। প্রায় দেড় বছর ধরে আটকে ছিল, চিংড়িঘাটার মেট্রোর লাইনের কাজ। মাত্র কয়েকটা দিন রাস্তা বন্ধ করে, হিসেবের থেকেও কম সময় নিয়ে জুড়ে যায় মেট্রোর লাইন। রাজ্যে সরকার বদলের পরেই, যে জট ছিল, তা কেটে যায়। অনুমতি পাওয়া যায় চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজ বন্ধ রেখে লাইন জোড়ার কাজ। দেড় বছর ধরে আটকে থাকা কাজ, ১২০ ঘণ্টায় শেষ হয়। তবে এরপর থেকে, দফায় দফায় বিভিন্ন ফ্লাইওভার বন্ধ করে, কাজ হয়েছে। 

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, চালু থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার

চিংড়িঘাটার মেট্রোর লাইনের আটকে থাকা কাজ হয়ে যাওয়ার পরেই, জুন মাসেই কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল, প্রথম দফায় ২৬ জুন রাত ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত ছিল, চিংড়িঘাটা ফ্লাইওভার। সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এরপরে দ্বিতীয় দফায় ৩ জুলাই অর্থাৎ আগামীকাল, রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল আগেই। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হল। ৪ দিন যে ফ্লাইওভার বন্ধ থাকার কথা ছিল, সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী ৪ দিন, ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক থাকবে। জানানো হয়েছে, প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

মেট্রো সূত্রে খবর, সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্ব দিক দিয়ে, কয়েকটা পিলারের মধ্যে কংক্রিটের ডেক বসানোর সময়ে তৈরি করা হবে, বিকল্প একটি রাস্তা। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে ৬০ মিটার রাস্তা তৈরি হতে পারে। ইতিমধ্যেই সেই জায়গা পরিদর্শন করে গিয়েছে পুলিশ। গোটা কাজটার মধ্যেই সাধারণ মানুষের কথা মাথায় রাখা হচ্ছে বলে জানানো হয়েছে, আরভিএনএলের তরফে। 

 

আরও পড়ুন: Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Accident News : কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Advertisement

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget