এক্সপ্লোর

Chingrighata News: পার্কিং বিবাদে তাণ্ডব! চিংড়িঘাটাকাণ্ডে অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী

Kolkata News: পিছন থেকে থান ইট দিয়ে মহিলাকে আঘাত তৃণমূলকর্মীর। পার্কিং বিবাদে চিংড়িহাটায় এভাবেই তাণ্ডব চালালেও এখনও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী টিংকু মণ্ডল।

কলকাতা: পার্কিং বিবাদে এবার প্রকাশ্যে তাণ্ডব। থান ইট দিয়ে মহিলাকে মার! তারপরেও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী (Chingrighata News)। অভিযোগ সামনে আসার পরই উধাও দম্পতি। চিংড়িঘাটাকাণ্ডে (Chingrighata News) পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পিছন থেকে থান ইট দিয়ে মহিলাকে আঘাত তৃণমূলকর্মীর। পার্কিং বিবাদে চিংড়িহাটায় এভাবেই তাণ্ডব চালালেও এখনও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী টিংকু মণ্ডল। তাঁর স্ত্রী গ্রেফতার হলেও ২০ তারিখ বিধাননগর আদালত থেকে জামিন পান। তারপর থেকে তাঁরও পাত্তা নেই। অভিযুক্ত তৃণমূল কর্মীর মা ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, তাঁর ছেলের মাথা গরম। তাই এই কাণ্ড ঘটিয়েছে। চিংড়িঘাটার শান্তিনগরে এই ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিযোগকারী এক তরুণী। অভিযোগ, ১৯ মার্চ গভীর রাতে গাড়ি রাখা নিয়ে, তৃণমূলকর্মী টিংকু মণ্ডল সহ দুই মত্ত যুবকদের সঙ্গে বচসা বাধে। অভিযোগ জানানো হয় থানায়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ অভিযুক্তদের রাতভর থানায় বসিয়ে রেখে পরের দিন ছেড়ে দেয়। থানা থেকে ছাড়া পেয়েই, দলবল নিয়ে ফ্ল্যাটে হাজির হন তৃণমূলকর্মী টিঙ্কু। অভিযোগকারী দুই তরুণীকে ডাকা হয় এলাকার ক্লাবে। কিন্তু অভিযোগ, সেখানে যাওয়ার আগেই বেধড়ক মারধর শুরু করেন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডলের স্ত্রী মিতা মণ্ডল। থান ইট দিয়ে মারেন টিঙ্কু।

অভিযোগকারী তরুণী গতকাল বলেন, "ওঁরা(পুলিশ) মুখে তো বলেছেন হ্যাঁ গ্রেফতার করবেন, কিন্তু, এমন কোনও ধারাই লেখা হয়নি, যেটায় মানে সত্যি একটা কোনও, এরকম জিনিস হয়েছে দুটো মেয়েকে রাস্তায় ফেলে ইট দিয়ে মারা হচ্ছে। পরের দিন থানা থেকে আমার কাছে একটা ফোন যায়। যে ইটটা দিয়ে মারা হয়েছে, ওই ইটটা কেন আপনি আনেননি?'' পার্কিং-বিবাদে দুই তরুণীকে কিল-চড়-ঘুসি-লাথি শুরু করে থান ইট দিয়ে মারা হল। অথচ তারপরও অধরা মূল অভিযুক্ত। শাসকদলের কর্মী বলেই কি ছাড়? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত টিঙ্কু মণ্ডল ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চলছে। সস্ত্রীক তৃণমূলকর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হয়েছে।

পার্কিং-বিবাদকে কেন্দ্র করে এর আগেও অশান্তির ঘটনা ঘটেছে। ৫ মার্চ, বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে ঝামেলা, বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এখনও অধরা ৫ অভিযুক্ত। ৭ ফেব্রুয়ারি, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করায় তরুণী আইনজীবীকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ ওঠে। ধর্ষণ-খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আলিপুর আদালতের ওই আইনজীবী। ৩ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন দমদমের একটি আবাসনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ছুরির কোপ, গ্রেফতার হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।



সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget