এক্সপ্লোর

Chingrighata Parking Clash: চিংড়িঘাটায় পার্কিং-বিবাদ দুই তরুণীকে মারধর, গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী

Kolkata News: ঘটনার পর থানায় ডেকে পাঠানো হয় অভিযুক্ত তৃণমূল কর্মী টিঙ্কু মণ্ডল ও তাঁর স্ত্রীকে। থানা থেকে ফিরে উধাও হয়ে যান তৃণমূল কর্মী।

কলকাতা: চিংড়িঘাটায় পার্কিং-বিবাদে দুই তরুণীকে মারধর, থান ইট দিয়ে মার। ঘটনার এক সপ্তাহ পর মূল অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম টিঙ্কু মণ্ডল। গতকাল রাতে শিয়ালদা এলাকা থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করে  বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। ১৮ মার্চ চিংড়িঘাটায় পার্কিং-বিবাদে দুই তরুণীকে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর, থান ইট দিয়ে মারার অভিযোগ ওঠে। ঘটনার পর থানায় ডেকে পাঠানো হয় অভিযুক্ত তৃণমূল কর্মী টিঙ্কু মণ্ডল ও তাঁর স্ত্রীকে। থানা থেকে ফিরে উধাও হয়ে যান তৃণমূল কর্মী। তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হলেও, পুলিশ জামিনযোগ্য ধারা দেওয়ায় পরের দিনই জামিনে মুক্তি পান তিনি।

চিংড়িঘাটার শান্তিনগরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিযোগকারী তরুণী। অভিযোগ, ১৯ মার্চ গভীর রাতে ফ্ল্যাটের নীচে গাড়ি রাখা নিয়ে, দুই মত্ত যুবকদের সঙ্গে তাঁর বচসা বাধে। দুই যুবকের মধ্য়ে মধ্যে টিঙ্কু মণ্ডল নামে এক তৃণমূল কর্মী ছিলেন। বচসা এমন জায়গায় পৌঁছয় যে পুলিশ ডাকতে হয়। তবে অভিযুক্তদের রাতভর বিধাননগর দক্ষিণ থানায় রেখে পরের দিন ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, থানা থেকে ছাড়া পেয়েই, দলবল নিয়ে ফ্ল্যাটে হাজির হন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডল। দুই তরুণীকে ডাকা হয় এলাকার ক্লাবে। কিন্তু, সেখানে যাওয়ার আগেই, দুই তরুণীকে বেধড়ক মারধর শুরু করেন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডলের স্ত্রী মিতা মণ্ডল। থান ইট দিয়েও মারা হয়। পুলিশ ডাকতেই এলাকা ছাড়েন তৃণমূলকর্মী। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকে। তবে তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। 

২০ তারিখ বিধাননগর আদালত থেকে জামিন পান তৃণমূলকর্মীর স্ত্রী। তারপর থেকে তৃণমূল কর্মী ও তাঁর স্ত্রী কারও পাত্তা নেই। বাড়ির দরজায় ঝুলছে তালা। পরে সস্ত্রীক তৃণমূলকর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা যোগ করা হয়েছে। এর আগে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই তরুণী। তরুণী বলেছিলেন,  "ওঁরা(পুলিশ) মুখে তো বলেছেন হ্যাঁ গ্রেফতার করবেন, কিন্তু, এমন কোনও ধারাই লেখা হয়নি, যেটায় মানে সত্যি একটা কোনও, এরকম জিনিস হয়েছে দুটো মেয়েকে রাস্তায় ফেলে ইট দিয়ে মারা হচ্ছে। পরের দিন থানা থেকে আমার কাছে একটা ফোন যায়,যে ইটটা দিয়ে মারা হয়েছে, ওই ইটটা কেন আপনি আনেননি?'' অবশেষে ঘটনার এক সপ্তাহ পর গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। 

সেরা শিরোনাম

Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget