এক্সপ্লোর

HS Exam: পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে, কেন?

সম্প্রতি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন ঘিরে বিতর্কের ঝড়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। এবার শুধু সামলাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ সচিব পার্থ কর্মকার, আগামী সোমবার থেকে দায়িত্ব নেবেন তিনি। সরকারের তরফে সঠিক কারণ জানান হয়নি। ২ মার্চ থেকে নতুন সভাপতি পদে যোগ দেবেন পার্থ কর্মকার। 

সম্প্রতি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন ঘিরে বিতর্কের ঝড়। অস্বস্তির মুখে সংসদ বিবৃতি দিয়ে জানিয়েছে, মোট ১০ নম্বরের বিতর্কিত ৩টি অঙ্ক যাঁরা কষার চেষ্টা করেছে, তাঁদের প্রত্যেকেই পাবে পুরো নম্বর। তবে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের পাশাপাশি ক্ষোভ উগরে দেন শিক্ষকদের একাংশও। উচ্চমাধ্যমিক মানে শিক্ষা-জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আর সেই পরীক্ষা ঘিরে কেন বারবার এত অভিযোগ উঠছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির বক্তব্যে এমন প্রশ্ন উঠেছিল। 

এছাড়াও পরীক্ষা ও বই নিয়েও অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চমাধ্যমিক? পরীক্ষার শুরুর দিনই বিক্ষিপ্ত অসন্তোষ প্রকাশ পড়ুয়া থেকে অভিভাবকদের। পরীক্ষার্থী থেকে অভিভাবকদের একাংশের অভিযোগ, সময়মতো হাতে বই পাওয়া যায়নি। ৩ মাসও ক্লাস হয়নি। এদিকে, সিলেবাস শেষ হওয়ার আগেই আগেভাগে শুরু হয়ে গেছে পরীক্ষা। ভোটের জন্য পরীক্ষা এগিয়েছে, দাবি সংসদ সভাপতির। 

ফোর্থ সিমেস্টারের আগে, বই দেরিতে পাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জানতে পেরেছি বই কিন্তু আগেই ছাপা হয়েছে। হয়তো কোনও কোনও স্কুলে একটু দেরিতে পৌঁছেছিল। এদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'আমাদের ৪০০-র ওপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে বিভিন্ন বিষয়ে। পড়ুয়ারা যদি সেই ভিডিও দেখে, সেখান থেকে তাঁরা অনেক শিক্ষনীয় বিষয়গুলো কিন্তু জানতে পারবে'।                                                                                                      

সেরা শিরোনাম

Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Tigers in Buxa: শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?
তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?

ভিডিও

Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা
Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget