এক্সপ্লোর

Chopra News: হাত-পা বেঁধে মার! মুক্তিপণ দিয়ে ছাড়! চোপড়ার JCB-কি উত্তরের 'শেখ শাহজাহান'?

Chopra Viral Video: একের পর এক ঘটনা নিয়ে অভিযোগ রয়েছে চোপড়ার এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

সনৎ ঝা, চোপড়া: চোপড়ার (Chopra) তৃণমূলকর্মী (TMC) JCB-র আরেক কীর্তি ফাঁস! ২দিন ধরে আটকে যুগলের উপর তালিবানি অত্যাচার! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মার। দিনের পর দিন তৃণমূলকর্মী JCB-র তালিবানি শাসন! চোপড়ার লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে যুগলকে বেধড়ক মার। তৃণমূলকর্মী JCB-র অত্যচারের আরেক ভিডিও ভাইরাল (Viral Video)। '১৫, ১৬ জুন যুবক-যুবতীকে ২দিন ধরে আটকে অত্যাচার। লাগাতার অত্যাচারের পরে মুক্তিপণ দিয়ে ছাড়', অভিযোগ এমনটাই।

এখানেই শেষ নয়, আক্রান্তদের মুক্তি পেতে দিতে হতো মোটা টাকা মুক্তিপণ! অভিয়োগ, ৪ কাঠা জমি, ৩ লক্ষ টাকা দিয়ে ছাড় পান আক্রান্তরা- এমন ঘটনাও ঘটেছে। গতকাল গ্রেফতারির আগেই মুক্তিপণ দেওয়ার অভিযোগ, খবর সূত্রের। ভয়ে সবার মুখে কুলুপ, কী করছিল পুলিশ? জেনেও নীরব তৃণমূল? সব জেনেও নীরব থেকে চোপড়ার JCB-কে মদত দলের? প্রশ্ন বিরোধীদের আফগানিস্তানের তালিবানি অত্যাচারের নৃশংস ছবি বাংলায়!

এর আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এক যুগলকে বেধড়ক মারছে অভিযুক্ত JCB ওরফে তাজমুল। সেই ঘটনা নিয়েই তোলপাড় হয়। পরে গ্রেফতার হয় অভিযুক্ত। গ্রেফতার হওয়ার পরেই একাধিক ভিডিও ভাইরাল হয়- যেখানে দেখা যাচ্ছে এর আগেও এমন নানা ঘটনায় ঘটিয়েছে ওই ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক নিগৃহীতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা। যদিও এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

জেপি নাড্ডার নিশানায় মুখ্যমন্ত্রী:
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার। পাল্টা হাথরস, বিলকিস বানোর ঘটনা স্মরণ করিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বিজেপির শাসন, সেখানেই মহিলারা অত্যাচারিত বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। 

  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget