এক্সপ্লোর

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

Chorbagan Stampede Case: শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হল।

কলকাতা: চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের। শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে। 'কেন ডিউটি না করে মুখ খুলেছেন ইন্টার্নরা?', তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হল। চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। (Chorbagan Stampede Case)

গত ১৭ অক্টোবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মারা যা শিশু-সহ ১৯ জন। সেই সময় আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই পরিস্থিতিতেই কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। বিভিন্ন ওষুধপত্র, সিরিঞ্জ, চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগ করেন। সেই নিয়েই এবার শোকজ করা হল তাঁদের। (Calcutta Medical College)

আরও পড়ুন: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না

ওই দিন, চিকিৎসকরা সংবাদমাধ্যমে বলেন, "রোগী ভর্তি হওয়ার যে কাগজপত্র, তা তৈরি হয়ে গিয়েছিল। ওপরমহল থেকে নির্দেশ এল যে, রোগীর পরিবারের কাছে অপশন রাখা হোক যে তাঁরা অ্যাপোলোর মতো বড় বেসরকারি সংস্থায় করাতে চান কি না। নিজেদের চোখে দেখি, একাধিক পরিবারকে বলা হচ্ছে, কারা কারা অ্যাপোলতে চিকিৎসা করাতে চান। একজন স্বাস্থ্যমন্ত্রী কী ভাবে এমন মন্তব্য করেন? "

মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের ডেকে পাঠিয়ে হাতে শোকজের নোটিস ধরানো হয়। বাকিদের ইমেল করে পাঠিয়ে দেওয়া হয় নোটিসে। এক চিকিৎসক এবিপি আনন্দকে বলেন, "বলেছে, আপনি ডিউটিতে ছিলেন না কেন? শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে না? কেন প্রেস কনফারেন্স করেছি আমরা। কেন ডিউটিতে ছিলাম না?"

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?

ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি ওই দিন ডিউটিতেই ছিলেন না। তার পরও কেন শোকজ পেলেন, তা নিয়ে বলেন, "যারা দিয়েছে তারাই জানে। আমরা ভাবনাচিন্তা করে জানাব।" নোটিসে বলা হয়েছে, ওষুধ না থাকার কথা বলা হয়েছিল। কিন্তু তদন্তে দেখা গিয়েছে, সব ছিল। কিন্তু ওই চিকিৎসক বলেন, "বাস্তব পরিস্থিতি আমরা জানি। অন্য কিছু বলে রাজ্য। আমরা আমাদের কথা বলেছি। প্রত্যেক চিকিৎসক পরিস্থিতি জানেন। রাজ্য নিজের মতো কথা বলবেই। আমরা যা দেখেছিলাম, তা বলেছি। যা বলেছিলাম, সত্য বলেছিলাম।"

ডিউটি ছেড়ে প্রেস কনফারেন্স করার কথা বলা হয়েছে নোটিসে। যদিও ওই চিকিৎসক জানান, তিনি ডিউটিতেই ছিলেন না। চিকিৎসকদের অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় বলেন, "ওই ডাক্তারগুলো, যারা প্রেস করছিল, সেই সময় তাদের ডিউটি ছিল কি না বের করতে হবে। ডিউটি থেকে থাকলে বাইরে বেরিয়ে যদি প্রেস কনফারেন্স করেন, তা সার্ভিস রুলের পরিপন্থী। সেই মতো নির্দেশ পাবে দফতর।" এর পর স্বাস্থ্যভবনের তরফে তদন্ত হয়। আর তার পরই শোকজ করা হল ডাক্তারদের। নোটিসে বলা হয়েছে, তদন্তে দেখা গিয়েছে ওষুধপত্র মজুত ছিল। সংবাদমাধ্যমে বিকৃত তথ্য় পেশ করেছেন ডাক্তাররা। ডিউটি ছেড়ে কেন প্রেস কনফারেন্স করতে গিয়েছিলেন, কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে না, জানতে চাওয়া হয়েছে শোকজে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Advertisement

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমিক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget