এক্সপ্লোর

Chorbagan Stampede: "ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের

Chorbagan Stampede Update Kunal On CM Suvendu: চোরবাগান সর্বজনীনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্য়মন্ত্রী, কটাক্ষ কুণাল ঘোষের

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: চোরবাগান সর্বজনীনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্য়মন্ত্রী। স্বজনহারা পরিবারকে সব রকমের সাহায্য়ের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 

আরও পড়ুন, "পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দেখা করেছি। দেখুন ফিরিয়ে দিতে তো পারব না। বাকি যা কর্তব্য় করব। পরিবারগুলো আমাদের খুবই আপনজন।'মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, 'আজ যেহেতু চোরবাগান কমিটিতে পুরো বিজেপির মাথারা ভর্তি, সেই কারণে আজ আপনাকে ছুটে ছুটে ছুটে ছুটে গিয়ে মুখ বন্ধ করাতে হচ্ছে কিনা, এই প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্যে আসবে।' গত শনিবার চোরবাগান সর্বজনীনে মৃত্য়ুমিছিলের ঘটনা গোটা রাজ্য়কে নড়িয়ে দিয়েছে। কাদের জন্য় এতগুলো প্রাণ চলে গেল? মূল দায়ী কারা? পুজো কমিটির প্রধান মাথারা কে কে ছিলেন? কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি না। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক, চাপানউতোর, দাবি পাল্টা দাবি শুরু হয়েছে। এই আবহে মঙ্গলবারের পর, বুধবারও স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন পাশে দাঁড়ানোর। সবসময় পাশে থাকার।

 মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অনেক দায়িত্ব দিয়ে গেছি। এমনিতেই তো আমরা আর্থিক সাহায্য়, বাড়ির লোকদের চাকরির ব্য়বস্থা সেগুলো তো আমরা করবই। এর বাইরেও, ধরুন এই পরিবারে 'হেলথ কার্ড' হয়নি। মানে এরা (স্বজনহারা পরিবার) আয়ুষ্মানের এর মধ্য়ে পড়ছে না। মুখ্য়মন্ত্রীর স্কিমের যাতে কার্ড হয়, সেইজন্য় DM ম্য়াডামকে, SDO ম্য়াডামকে বলে গেছি। আবাসের বাড়ি দেওয়ার জন্য় বলে এসেছি। ওই বাড়িতে ওর মা (সন্তানহারা) তো মানে অত্য়ন্ত পাথর হয়ে গেছে। চিকিৎসার দরকার আছে। SDO-কে বলেছি, স্বাস্থ্য়কর্মী বাড়িতে দিয়ে দিতে এবং ওর মাকে (সন্তানহারা) আমি বুঝিয়েছি, আপনাকে কোনও কাজের মধ্য়ে থাকতে হবে।  
 
মমতা তৃণমূল কংগ্রেস মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, 'প্রকৃত রাজধর্ম পালন করুন। ফটোশ্যুটটা কম করবেন। যা ঘটেছে চোরবাগানে যদি আপনাদের মানুষকে ন্যায় বিচার দিতে হয়, আগে দখলদারি রাজনীতি করা যারা কমিটি, এই কমিটির উপর দিক থেকে যারা যারা আছে, আগে তাদের গ্রেফতার করুন। আমরা এই পরিবারগুলিকে টাকা দেওয়ার বিরুদ্ধে নই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কর্তব্যগুলো করেছিলেন, তখন আপনি এবং আপনারা বলেছিলেন, মুখ বন্ধ করতে টাকা দেওয়া হচ্ছে। সেই যুক্তি, যেটা আপনার যুক্তি, আপনাদের যুক্তি সেই যুক্তিটা আজ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন?' এবারের মতো মা চলে যাচ্ছে বলে বাঙালির মন খারাপ।আর যাদের পরিবারের সদস্য় চিরতরে চলে গেল, তাদের বিষাদ কোনওদিন ঘুঁচবে না।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget