এক্সপ্লোর

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়

Chorebagan Sarbojanin Durga Puja Theme: আসছে পুজো। একটু একটু করে সাজছে শহর। তবে কোথাও কোথাও সেই সাজেও দেখা যাচ্ছে বদলের ছোঁয়া

কলকাতা: ঢাকে কাঠি পড়তে এখনও হাতে ৩ মাসের বেশি সময় আছে। তার আগেই সেজে উঠছে চোরবাগান সর্বজনীনের দেওয়াল। উদ্যোক্তাদের কল্পনায় দেওয়ালে ফুটে উঠছে এক ছবি। মা দুর্গার আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মণ্ডপে দেবী, প্রদীপ হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী! অভিনব থিম চোরবাগানে!

আসছে পুজো। একটু একটু করে সাজছে শহর। তবে কোথাও কোথাও সেই সাজেও দেখা যাচ্ছে বদলের ছোঁয়া। দেওয়াল জুড়ে দুর্গতিনাশিনী...প্রদীপ হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী। ঢাকে কাঠি পড়তে এখনও হাতে ৩ মাসের বেশি সময় আছে। তার আগেই এভাবেই সেজে উঠছে চোরবাগান সর্বজনীনের দেওয়াল। রাজ্যে পালাবদল হয়েছে। প্রতিবার চোরবাগানের সর্বজনীনের মণ্ডপ হয় যেখানে, সেখানকার ছবিটাও একটু একটু করে পাল্টে যাচ্ছে। দেওয়াল চিত্রের পাশেই প্রধানমন্ত্রীর বিশাল ফ্লেক্স। যেখানে লেখা, অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার নজির সৃষ্টি করার জন্যে। কোথাও, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে লেখা বাংলার হৃদয় সম্রাট। রয়েছে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের ছবিও।  বিগত ১৫ বছর ধরে দেখা গেছে কলকাতার সিংহভাগ পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের নাম। রাজ্য়ে রাজনৈতিক পালাবদল ঘটেছে। পালাবদল ঘটছে দুর্গাপুজোরও। মা দুর্গার বন্দনা করছেন মোদি। সবমিলিয়ে, পুজোর ময়দানেও এবার পরিবর্তনের ছোঁয়া। 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ১২৫ ফুট উঁচু মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন হল

অন্যদিকে আজ শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ইকো পার্কে তৈরি হবে প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সরকার সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অমিত শাহ। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ১২৫ তম জন্মজয়ন্তী। সোমবার সেই উপলক্ষ্য়ে রাজ্য়ে এসে,  ফের তৃণমূল জমানার অনুপ্রবেশ থেকে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য় রাখেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের আদর্শে শক্তিশালী ভারত গড়ে তোলার কথা শোনা যায় তাঁর মুখে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবঅমিত শাহ প্রস্তাব দেন, ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির পাশে তৈরি হোক প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র। ইকো পার্কে বসানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি। এদিন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আরও পড়ুন: Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget