এক্সপ্লোর

Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও

Christmas 2024 Security: রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারি, তাদের পাক-বাংলাদেশ যোগ, খাস কলকাতায় পরপর অস্ত্র উদ্ধার। এসবের মধ্যেই বড়দিনের উৎসব।

কলকাতা: আজ বড় দিন। বৃষ্টিভেজা বড়দিনে (Christmas 2024) আনন্দে মাতোয়ারা গোটা শহর। পার্ক স্ট্রিট পরিণত হয়েছে ওয়াক স্ট্রিটে। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী। জমিয়ে শীত নেই। সকাল থেকেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন। অন্যান্য বছরের মতো ভিড়ে ঠাসা পার্কস্ট্রিটও। সময় যত এগোচ্ছে ততই জমছে ভিড়। আর এদিকে বাংলায় পরপর জঙ্গি গ্রেফতারিতে রয়েছে শঙ্কাও। তাই বড়দিনে কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও।

আনন্দে মাতোয়ারা গোটা শহর: রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারি, তাদের পাক-বাংলাদেশ যোগ, খাস কলকাতায় পরপর অস্ত্র উদ্ধার। এসবের মধ্যেই বড়দিনের উৎসব। এই বিশেষ দিনে শহরের সব রাস্তাই যেন পার্কস্ট্রিটমুখী। তাই নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। বড়দিনের দুপুরেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘুরে দেখেন গোটা পার্কস্ট্রিট এলাকা। ক্রিসমাস ইভে বিশেষ আকর্ষণ অ্যালেন পার্ক। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিটে থাকছেন ডেপুটি কমিশনার পদমার্যাদার ৮ জন। নজরদারির দায়িত্বে থাকছেন অন্তত ৩৩ জন ইনস্পেক্টর, থাকার কথা জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি ও পুলিশ কমিশনারেরও। এছাড়াও পার্কস্ট্রিটে সাদা পোশাকে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতন অশান্তি, ভারতের বিরুদ্ধে বিষোদগার চলছেই। সেই আবহে চলতি মাসের শুরুতে পার্কস্ট্রিটেরই একটি গেস্টহাউস থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতাকে। যিনি বেআইনিভাবে ভারতে ঢুকে শুধু আধার কার্ড নয়, বানিয়ে ফেলেছিলেন পাসপোর্টও আরও কেউ এভাবেই কলকাতায় গা ঢাকা দিয়ে নেই তো? সেই আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বড়দিনের পার্কস্ট্রিটে লাগানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা। নজরদারিতে থাকছে ড্রোনও।

অন্যদিকে দিন কয়েক আগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের এক সন্দেহভাজন জঙ্গিকে। সীমান্তবর্তী সুন্দরবন এলাকা দিয়ে জাভেদ মুন্সির মতো আরও কেউ বাংলায় ঢোকার চেষ্টা করছে না তো? খেয়াঘাটগুলিতে নাকা তল্লাশি চালাচ্ছে গোসাবা ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh: অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget