এক্সপ্লোর

Kunal Ghosh: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব

CID: অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস। 

কলকাতা: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব। রবিবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভবানী ভবনে হাজিরার নির্দেশ। রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের CID সমন। রবিবারই ভবানী ভবনে হাজিরার জন্য কুণাল ঘোষকে নোটিস। অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস। 

বৃহস্পতিবার আদালতের নির্দেশ মত সন্ধে ৬টার মধ্য়ে CID দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা CID-র প্রশ্নের সম্মুখিন হতে হয় তাঁকে। কিন্তু সেখানে একাধিক প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি বলে খবর। তার জন্য়ই অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ফের রবিবার দুপুরে ১২টার সময় ফের তলব করা হয় CID দফতরে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এই সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়েছিলেন। আজ মদন মিত্রের বাড়িতেও গিয়েছল CID-র সদস্যরা। রেজলিউশন বুকে সই নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। 

কিন্তু কেন কুণাল ঘোষকে তলব করা হল? সিআইডি সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যে প্রচুর অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে CID গোয়েন্দারা মনে করছেন যে আরও কিছু তথ্য রয়েছে যা গোপণ করা হচ্ছে। জানা যাচ্ছে যে কুণাল ঘোষকে দুপুর ২টো আড়াইটার দিতে ডাকা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় ও মদন মিত্রের জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা। আগে বিধায়কদের থেকে পাওয়া তথ্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্য মিলছে না, এটাই CID গোয়েন্দা সূত্রে খবর। দু'পক্ষের বয়ান একদম আলাদা রকমের। তাই কুণাল ঘোষকেও ডাকা হয়েছে ভবানী ভবনে। 

জানা যাচ্ছে প্রথমে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে তথ্য নেওয়ার পর তা কুণাল ঘোষকে জিজ্ঞাসা করে তা মেলানোর চেষ্টা করবেন। যদি এতে কোনও অসঙ্গতি দেখা যায়। তাহলে দু'জনকে মুখোমুখি বসানো হতে পারে। যদি বয়ানে অসঙ্গতি না হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চাপ কিছুটা কমবে। কিন্তু যদি বয়ানো মিল না থাকে, তাহলে কিন্তু চাপ আরও বাড়বে অভিষেকের। এরমধ্য়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিয়ে নিয়েছে CID। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। তা নিয়ে গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্য়ক্তি। তিনি অভিযোগ করেন, বিধানসভা ভোটের একাধিক প্রচারসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন। সেই অভিযোগের বিভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানা। থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিয়েছে CID।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget