এক্সপ্লোর

South 24 Paraganas: টিকাকরণ কেন্দ্রে এবার পোশাক ফতোয়া, ফের বিতর্কে রাজপুর-সোনারপুর পুরসভা

South 24 Paraganas: এবার টিকাকরণ কেন্দ্রে পোশাক ফতোয়া নিয়ে বিতর্কে। ফের কাঠগড়ায় রাজপুর-সোনারপুর পুরসভা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

রঞ্জিত হালদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা: ফের পোশাক ফতোয়া নিয়ে বিতর্কে জড়াল রাজপুর-সোনারপুর পুরসভা। এবার হাফ প্যান্ট পরে যাওয়ায় টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহীতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। যদিও পুর কর্তৃপক্ষ দাবি করেছেন ভুল বোঝাবুঝির ফলেই এই বিভ্রাট সৃষ্টি হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রথমে রাজপুর-সোনারপুর পুরসভা, এরপর কসবা থানা, তারপর ফের রাজপুর-সোনারপুর পুরসভা। একই পোশাক-ফতোয়া নিয়ে ফের বিতর্ক তৈরি। এবার পোশাক ফতোয়া টিকাকরণেও। তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার অফিসেই তৈরি হয়েছে টিকাকরণ কেন্দ্র। সেখানে এক নির্দেশিকায় লেখা, 'অফিস চত্বরে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। আদেশানুসারে রাজপুর-সোনারপুর পুরসভা।' 

শুক্রবার মাকে নিয়ে সেখানে করোনার টিকার প্রথম ডোজ নিতে যান সোনারপুরের বাসিন্দা এক যুবক। অভিযোগ, হাফ প্যান্ট পরে থাকায় ভ্যাকসিন না দিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ জানতে চাওয়ায় নোটিস দেখিয়ে তাঁকে কটূক্তিও করা হয় বলেও অভিযোগ। শীর্ষনাথ পণ্ডিত নামে ওই অভিযোগকারী ভ্যাকসিন গ্রহীতার বক্তব্য, 'আমাকে বলা হয় হাফ প্যান্ট পরে ভিতরে ঢোকা যাবে না। কারণ জিজ্ঞেস করায় ভিতরে নিয়ে গিয়ে নির্দেশিকা দেখায়। এরপর কটূক্তি করে আমাকে ফিরিয়ে দেয়।'

যদিও রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাসের দাবি, 'ওই নির্দেশিকার সঙ্গে ভ্যাকসিনেশনের কোনও সম্পর্ক নেই। যদি কেউ বারণ করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন।' 

ভ্যাকসিনেশন সেন্টারে এই পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, 'ভ্যাকসিনের জন্য ড্রেস কোড রয়েছে কি না, জানা নেই। হয়তো কাটমানি পায়নি তাই এমন ঘটনা ঘটেছে।'

অন্যদিকে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য়, 'কেউ স্যুট পরে আসলেও টিকা পাবে। ভ্যাকসিনের কোনও ড্রেস কোড নেই। সবাই টিকা পাবে।'

পুরসভার পোশাক ফতোয়া নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বামেরাও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, 'কী পোশাক পরে ভ্যাকসিন নেবে সেটা পুরসভা ঠিক করে দিতে পারে না।'

মাসদুয়েক আগেও অশোভন বা দৃষ্টিকটু পোশাক পরে পুরসভায় ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করে বিতর্কে জড়ায় রাজপুর-সোনারপুর পুরসভা। হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে কসবা থানার বিরুদ্ধেও। সেই সব ঘটনার রেশ কাটার আগেই এবার টিকাকরণ কেন্দ্রে পোশাক-ফতোয়া নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget