এক্সপ্লোর

Kolkata Omicron Update: 'প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন'

Containment Zone in Kolkata: পাশাপাশি কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন হতে পারে প্রয়োজনে। বুধবার প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: করোনা (Corona) উদ্বেগে দোসর ওমিক্রন (Omicron)। শহরে ফের কড়াকড়ির তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার (West Bengal)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি (Covid Restriction) পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট (Kolkata Containment Zone) জোন করা হবে। পাশাপাশি কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন হতে পারে প্রয়োজনে। বুধবার প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)।

আর কীকী সিদ্ধান্ত নিয়েছে সরকার

  • ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের কনটেনমেন্ট জোনের ভাবনা’
  • প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন
  • সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের স্কুল-কলেজ বন্ধের ভাবনা
  • পরিস্থিতি খতিয়ে দেখুন, শিক্ষাসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ৩ জানুয়ারি থেকে ফের কীভাবে কড়াকড়ি, খতিয়ে দেখতে নির্দেশ
  • প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, জানালেন মুখ্যমন্ত্রী
  • লোকাল ট্রেনেও কীভাবে নিয়ন্ত্রণ, খতিয়ে দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত হয়েছেন আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ কেউ উপসর্গহীন। পাঁচজনই রয়েছেন হোম আইসোলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি ও গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন-পরীক্ষার জন্য পাঠানো হয়। 

ঊর্ধ্বমুখী করোনার গ্রাফে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget