এক্সপ্লোর

Mamata Banerjee : ‘উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে, নাকা তল্লাশি বাড়াতে হবে’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Arms Recovered in West Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের পরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

রানাঘাট : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে রাজ্যজুড়ে উদ্ধার হচ্ছে বোমা, বন্দুক, অস্ত্র। নির্বাচনের কয়েকমাস আগে রাজ্যে মজুত বারুদের বহর দেখে রীতিমতো আতঙ্কিত রাজ্যবাসী। যা নিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। এর মাঝেই রানাঘাটের প্রশাসনিক সভা থেকে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নদিয়া সফরের মাঝে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে। যার জন্য বিহার সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করা হচ্ছে রাজ্যে। যে জন্য পুলিশকে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

'উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করার চেষ্টা'

রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। যার পরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'। 

তৃণমূলকে নিশানা বিরোধীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের পরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'রাজ্যে যদি অস্ত্র ঢোকে তাহলে তার দায় কার ? অস্ত্র নিয়ে কারা আসছে সেটা তো রাজ্যের পুলিশ-প্রশাসন দেখবে। আর রাজ্যজুড়ে যাবতীয় যা অস্ত্র উদ্ধার হচ্ছে সবের সঙ্গেই তো তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে। আসলে তৃণমূলে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে, সবাই সবার দিকে বন্দুক তাক করছে।'

সিপিএম নেতা শমীক লাহিড়ির আক্রমণ, 'মুখ্যমন্ত্রী কথা যদি সত্যি হয় তাহলে কত অস্ত্র উদ্ধার হয়েছে? ক'জন গ্রেফতার হয়েছে ? আরএসএস উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে এটা সত্যি, তবে রাজ্যের সমস্ত সমাজবিরোধী কাজে তৃণমূল জড়িত।' কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, 'এ তো মারাত্মক অভিযোগ। যদি সত্যি এমনটা হয় তাহলে মুখ্যমন্ত্রী কি কেন্দ্রকে জানিয়েছেন? আর যদি জানিয়ে থাকেন তাহলে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত। শুধু রাজনীতির স্বার্থেই যে অভিযোগ করা হচ্ছে না সেটা তাহলেই বোঝা যাবে।'

সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অস্ত্র-অভিযোগ ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন- কর্নাটকের পর লক্ষ্য বাংলা, ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা! মমতার নিশানায় বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget