এক্সপ্লোর

CM Mamata Banerjee: যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই, বললেন মুখ্যমন্ত্রী

Mamata On Attacks Opposition on Politics Around Natural Calamity: ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা, কাদের উপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা। জলের নীচে শহরের অধিকাংশ রাস্তাঘাট। নিকাশী ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। এদিকে জমজলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। সব ইস্যু নিয়েই সরব বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, 'যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই।'

আরও পড়ুন, দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, কোন নম্বরে ফোন করবেন ? জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল। উত্তরাখণ্ডের জল। মানে প্লাবন। ওদিকে ডিভিসি, ফারাক্কা, পাঞ্চেত, ময়ুরাক্ষি, এগুলি একটাও আমাদের আন্ডারে নয়। এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার যারা এইসব লিখলেন এক্স হ্যান্ডেলে, মিথ্যে কথা বলে, তাঁদের উদ্দেশ্যে বলব, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই। উত্তরাখণ্ডে অত ধস নামার পরে, অত মৃত্যুমিছিলের পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি।' 

রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বাগযুদ্ধ। একে অপরকে আক্রমণ করল বিজেপি-তৃণমূল। সমপূর্ণ ব্য়র্থ মুখ্য়মন্ত্রী ও মেয়র, দাবি করল বিরোধীরা। দুর্যোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়, পাল্টা পরামর্শ দিলেন মুখ্য়মন্ত্রী। রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর চেহারা। কার্যত স্তব্ধ গোটা শহর। জলের তলায় গাড়ি...ঘরের মধ্য়ে জল। রাস্তায় নেই বাস...চারদিকে সাধারণ মানুষের হাঁসফাঁস!সকাল থেকে সন্ধে চরমে দুর্ভোগ। এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে রাজনীতিও।

অপরদিকে, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এদিন শুভেন্দু বলেন, শ্রীভূমি হাতিবাগান টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান। থইথই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা, পাপ মেনে নেননি। মারা গিয়েছেন যারা, তাঁদের সম্পর্কে কলকাতা পুলিশের, কোনও স্টেটমেন্ট নেই। নো প্রেস রিলিজ। নো এফআইআর, নো অ্যাকশন। এরা কী ভাবে মারা গেলেন?...( বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রসঙ্গ তুলে) নিশ্চিতভাবে ৬০০ কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কা-রা দায়ী। এটা অস্বীকার করার উপায় নেই। ...আমার কাছে সব ডিটেলস আছে। আপনারা এফআইআর না করলে, আমরা পরিবারকে দিয়ে এফআইআর ও করাবো। জনস্বার্থ মামলাও করব। কলকাতার পুলিশ কমিশনার , কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, CESC এর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, আমরা তিনজনকেই জেলে দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget