এক্সপ্লোর

Mamata Banerjee : দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, কোন নম্বরে ফোন করবেন ? জানালেন মুখ্যমন্ত্রী

Mamata On Nabanna Control Room Weather: দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, রইল নবান্নের কন্ট্রোল রুমের নাম্বার, কী বলছেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ভারী বর্ষণে গোটা শহর জলমগ্ন। এই পরিস্থিতি সোশ্যালে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। মৃতের পরিবারের  একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি CESC কে আর্থিক ক্ষতিপূরণ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ খবর যেটা, জলমগ্ন শহরে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন। এবং ফোন নাম্বারও সোশ্যাল পোস্টে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন, বালিগঞ্জের রেস্তোরাঁয় আগুন ! কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

ফোন নম্বর : ৯১ ৩৩ ২২১৪ ৩৫২৬ এবং ৯১ ৩৩ ২২৫৩ ৫১৮৫
টোল ফ্রি নম্বর : ৯১ ৮৬৯৭৯ ৮১০৭০

এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত শহর, পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা

অপরদিকে, এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। কোথাও ঘরে জল ঢুকে বিপত্তি। আবার পথে বেরিয়েও চরম ভোগান্তি। দুর্বিষহ পরিস্থিতি শহরবাসীর। কলকাতার নাগরিকদের আজ সারাদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের বক্তব্য, এমন মেঘভাঙা বৃষ্টি তিনি আগে কখনও দেখেননি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুমে চলে যান মেয়র ফিরহাদ হাকিম। জায়গায় জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা।

কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি : মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল। উত্তরাখণ্ডের জল। মানে প্লাবন। ওদিকে ডিভিসি, ফারাক্কা, পাঞ্চেত, ময়ুরাক্ষি, এগুলি একটাও আমাদের আন্ডারে নয়। এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার যারা এইসব লিখলেন এক্স হ্যান্ডেলে, মিথ্যে কথা বলে, তাঁদের উদ্দেশ্যে বলব, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই। উত্তরাখণ্ডে অত ধস নামার পরে, অত মৃত্যুমিছিলের পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget