এক্সপ্লোর

Mamata Banerjee News : ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে, উত্তরবঙ্গ সফল বাতিল মমতার

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কমিশনের এই ঘোষণার পরই উত্তরবঙ্গ সফল বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কমিশনের এই ঘোষণার পরই উত্তরবঙ্গ সফল বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পেশ করার শেষ দিন। এই পরিস্থিতিতে কালই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও, আপাতত সেখানে যাচ্ছেন না মমতা। 

বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এই আসন থেকে জিতেছিলেন। পরে তিনি এই আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে, এই আসনটির উপনির্বাচনের প্রয়োজন হয়। এই আসন থেকে আগে দুবার জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে তৃণমূল বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচন থেকে এই আসনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের আসন্ন উপনির্বাচনে মমতাই তৃণমূলের প্রার্থী হচ্ছেন বলে মনে করা হচ্ছে।  

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। এছাড়াও, ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা ৩রা অক্টোবর। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বর। প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়ে যায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা ও ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে জিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। সংবিধানের ১৬৪(৪) ধারা দেখিয়ে এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব। তাই সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে রাজ্যের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

যদিও কমিশনের দাবি, রাজ্যর  মুখ্যসচিব জানিয়েছেন, ভবানীপুরে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে না জিতলে তৈরি হবে সঙ্কট । তাই সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।  

এদিকে উপনির্বাচনের দিন ঘোষণার পরই ভবানীপুরে পোস্টার দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget