এক্সপ্লোর

Mamata on Vaccine : রাজ্যের ৪০ শতাংশ মানুষ এখনও দ্বিতীয় ডোজ পায়নি, আমাদের আরও ভ্যাকসিন দরকার, বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন আগে ভ্যাকসিন নেওয়ায় তা কার্যক্ষমতা হারিয়েছে বলেই ফের স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন বলেই মত জনস্বাস্থ্য আধিকারিকদের। এই আবহে ফের বুস্টার ডোজ পাওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা রাজ্যের।

কলকাতা : রাজ্য থেকে দেশ, চলছে সংক্রমণের সুনামি। ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের হাত ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। এই প্রেক্ষাপটে ফের একবার কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রতি ভ্যাকসিন (Vaccine) দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের ৪০ শতাংশ মানুষ এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Double Dose of Covid Vaccine) পাননি। সেকেন্ড ডোজই যখন অনেকে পাননি, তখন বুস্টার ডোজের (Booster Dose) প্রশ্ন আসছে কোথা থেকে? আমাদের আরও ভ্যাকসিন দরকার।'

এদিন পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়েছে। করোনা ভ্যাকসিনের অন্তত একটা ডোজ পেয়েছেন রাজ্যের ৬ কোটির বেশি মানুষ। আর দুটি ডোজই হয়ে গিয়েছে এমন মানুষের সংখ্যা ৪ কোটির কিছু বেশি। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে গোটা দেশে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। রাজ্যেও সেই প্রক্রিয়া চলছে বলেই জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি চলতি মাসেই ষাট ঊর্ধ্ব যাদের কো-মর্বিডিটি রয়েছে ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার কথাও বলা হয়েছে দেশজুড়ে। গত ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে যেমনটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই বুস্টার ডোজ প্রসঙ্গেই প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের একাধিক হাসপাতালে একের পর এক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন। প্রথম শ্রেণির করোনা যোদ্ধা হওয়ায় তাদের দেশজোড়া ভ্যাকসিনেশন পর্ব শুরুর দিকেই টিকাকরণ হয়েছিল। কিন্তু মাঝের লম্বা সময়ের পর তাঁদের শরীরের থাকা ভ্যাকসিনের কার্যক্ষমতা হারিয়েছে বলেই ফের প্রবলভাবে স্বাস্থ্যকর্মী তথা ফ্রন্ট-লাইন ওয়ার্কাররা করোনা আক্রান্ত হচ্ছেন বলেই মনে করছেন জনস্বাস্থ্য আধিকারিক থেকে চিকিৎসকরা।

আরও পড়ুন- কথা শুনছেন না, মাস্ক পরছেন না অনেকে, প্রয়োজনে আরও কড়া বিধিনিষেধ হতে পারে, জানালেন মমতা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget