এক্সপ্লোর

TMC News : নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কোন তৃণমূল বিধায়ক? জানালেন এই কারণ

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর এবার নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে এলেন তৃণমূল বিধায়করা।



শিবাশিস মৌলিক , হাওড়া
: নবান্নে শনিবার বৈঠকে বসলেন রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আর এদিন নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে   হাজির হলেন একাধিক তৃণমূল বিধায়কে। এদিনের বৈঠকে হাজির ছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ( Rathin Ghosh ) এবং বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ( Arunava Sen )।  এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রীর ( Ashwini Vaishnaw) বৈঠকে আগামী দিনে এ রাজ্যে নানা রেল প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ঘোষণা হয় ১ লক্ষ টাকা বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী।  

প্রশাসনিক বৈঠকে উপস্থিতির প্রসঙ্গে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ রথীন ঘোষ বলেন,“এলাকার কাজ নিয়েই আলোচনা করতে এসেছি।” অন্যদিকে বাগনানের বিধায়ক অরুণাভ সেন  জানান, “ এদিন ব্যস্ততার কারণেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় আসতে পারেননি।”

এর আগেও নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও নয়না বন্দ্যোপাধ্যায়রা ( Kunal Ghosh, Firhad Hakim এবং Nayana Bandyopadhyay) । গত ৩ তারিখ নবান্নে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার প্রশাসনিক বৈঠকে মোট ২০ জন তৃণমূল বিধায়ক অংশ নেন। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত একাধিক নেতার উপস্থিতি বিশেষনজর কাড়ে। যদিও প্রত্যেকেই জানান, তাঁরা নিজেদের এলাকার সমস্যা, ভোট পরবর্তীতে কর্মীদের ঘরে ফেরানো প্রসঙ্গে কথা বলেন।  

আরও পড়ুন :  মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রীর বৈঠকের পরই জন্য বড় ঘোষণা নবান্ন থেকে 

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  রেলমন্ত্রী বলেন, UPA সরকারের সময় যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী একটি ভাল ভূমিকা পালন করতেন, সেসময়ও বাংলা রেলের জন্য মাত্র ৪ হাজার কোটি টাকা পেত। মাত্র ৪ হাজার কোটি টাকা। আজ মোদিজি ১৪ হাজার কোটি টাকা রেলের জন্য দেন বাংলার উন্নয়নে। ১৪ হাজার ২০৫ কোটি টাকার বাজেট ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য। দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত যতই চেষ্টা করুন, তৃণমূলের যে বিগত সরকার ছিল তাতে কাজের জন্য অনুমতিই মিলত না।

 মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার রেল দফতরের সঙ্গে কথা বলেনি। রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি। মাননীয় রেলমন্ত্রী অনেকবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন। রেলবোর্ড মুখ্য সচিবকে চিঠি করেছেন। কিন্তু ওরা সাড়া দেয়নি। মানে ওরা (তৃণমূল সরকার)সহযোগিতা করেনি। চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। 

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন রেলমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাঁর আমলেই পশ্চিমবঙ্গে রেলের কাজে বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। পশ্চিমবঙ্গে পালাবদলের পর শনিবার নবান্নে বৈঠক করে তা নিয়েই সুর চড়ালেন বর্তমান রেলমন্ত্রী। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Advertisement

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget