এক্সপ্লোর

CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..

CM Suvendu Attacks Mamata On Durga Puja 2026: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুজো নিয়ে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও প্রদ্যোৎ সরকার, কলকাতা: তৃণমূল জমানায় হয়েছিল বাংলার জামাতিকরণের চেষ্টা। আগের সরকারের আমলে বদলে দেওয়া হত বিসর্জনের দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুজো নিয়ে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। 

আরও পড়ুন, কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD

দুর্গাপুজো নিয়ে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে। সপ্তাহের শুরুর দিনে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক থেকে প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নিশানা করেছিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সপ্তাহের শেষ দিনে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১৫ বছর তো জামাতিকরণ করে দিয়েছে। এক বছর দুর্গাপূজার মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, এবছর বিজয়া দশমির দিন ঠাকুর ভাসানে যাবে না। কারণ ওইদিন মহরম আছে। কোনও মহরম কমিটি বলেনি।  

তৃণমূল জমানায় মহালয়ার আগে, পিতৃপক্ষেই শুরু হয়ে যেত পুজোর উদ্বোধন। এদিন তা নিয়ে কটাক্ষ করেন শুভেনদু অধিকারী। পাশাপাশি নাম না করে, একদা পুজোর উদ্য়োক্তা এবং পূর্বতন তৃণমূল মন্ত্রিসভার এক সদস্যকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দু'বার আমি হারিয়েছি নন্দীগ্রাম আর ভবানীপুরে। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, পুজোর সমন্বয় বৈঠকে বলেছিলেন এবছর মহরম আছে, তাই এবছর বিজয়া দশমীর দিন কোনও ঠাকুরের নিরর্জন হবে না। আপনি পারেন না। পঞ্জিকাতে যা লেখা আছে, তাই হবে। এই বাংলাতে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের পরম্পরা পাল্টে দেওয়া হয়েছিল। পাশেই একজন লম্বা মন্ত্রী ছিলেন, জেলে আছেন সম্ভবত। তাঁর পুজো ছিল এখানে। খুব নাম করা পুজো, এবছরও হবে। এই পুজো উনি উদ্বোধন করতে আসতেন পিতৃপক্ষে।  পিতৃপক্ষে কোনও শুভ কাজ হয় না। কিন্তু ওই লম্বা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, জেলে থাকা মন্ত্রীর সৌজন্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভবানীপুরে ১৫ হাজার ১০৫ ভোটে হারা মুখ্যমন্ত্রী, প্রাক্তন, তিনি পিতৃপক্ষে আসতেন। আমি বলেছি, পুজোর উদ্বোধন হবে মাতৃপক্ষে, দেবীপক্ষে, মহালয়ের দিন থেকে।'

মুখ্য়মন্ত্রীর মুখে উঠে আসে অনুপ্রবেশ এবং জনবিন্য়াসের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'ওঁর কাছে মারাঠি, বিহারি, গুজরাতিরা হল বাহারি আর বাংলাদেশ থেকে সীমান্তে কাঁটাতার না থাকার জন্য যে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে, জনবিন্যাস বদলে দিয়ে, লাভ জিহাদ করছে, তারা হল ওঁর কাছে জামাই। তাই এবারে আপনারা পরিবর্তন করেছেন। আমাকে দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন, ভাল শিক্ষা, ভাল স্বাস্থ্যের সাথে সাথে সনাতন সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, আমাদের সাত্ত্বিকতা, এটাকেও ধরে রাখার কাছ আমরা করব।' এবছর পুজো উপলক্ষ্য়ে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যে এবার থেকে আর দুর্গাপুজোর কার্নিভাল হবে না।  

Advertisement

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget