এক্সপ্লোর

CM Suvendu Adhikari: '১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব', বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Bad Road Conditions: লাগাতার বর্ষায় ক্রমশই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে রাস্তার হাল। রাজ্যের এই পরিস্থিতিতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আগেই মেরামত হয়ে যাবে সব ভাঙা রাস্তা, আশ্বাস তাঁর। 

কলকাতা : বর্ষায় বেহাল দশা রাস্তা। জেলা থেকে শহর, শহরতলি সর্বত্র ছবিটা একই। খানাখন্দে ভরা রাস্তা যেন সাক্ষাৎ মরণফাঁদ। এক পা এগোলেই গর্ত, সেখানে জমা জল। বেশিরভাগ সময়েই বোঝা যায় না গর্তের গভীরতা। যেকোনও সময় বড় বিপদ হতে পারে। কঙ্কালসার রাস্তার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ। লাগাতার বর্ষায় ক্রমশই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে রাস্তার হাল। রাজ্যের এই পরিস্থিতিতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর আগেই মেরামত হয়ে যাবে সব ভাঙা রাস্তা, আশ্বাস দিয়েছেন তিনি। 

'সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, থানা ভাঙচুর... ৩ গুণ সুদ-সহ আদায়', ঘোষণা মুখ্যমন্ত্রীর 

মুখ্যমন্ত্রী বলেছেন, 'সব সারিয়ে দেব। ১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব। আমি আলাদা আলাদা ভাবে তিনটে গ্রুপ মিটিং করে নিয়েছি। পিডব্লুডি- র করে নিয়েছি ২ বার। তাদের অর্থ স্যাংশন হয়ে গিয়েছে। পঞ্চায়েত দফতরকে ৩২০০ রাস্তা সারানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ইউডিএমএ- কেও তার পৌর এলাকার রাস্তা সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে গর্তগুলো মেরামত করতে। বর্ষাটা কমলে পিচের কাজ করতে। ১০ অক্টোবর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সব এক্সিসটিং রোড, মোর অর লেস, মিটে যাবে। চিন্তা করবেন না। ভরসা রাখুন।' 

'ভাল ছেলে', আরাবুলকে সার্টিফিকেট ঋতব্রতর, এবার কি তাহলে ফের শিবির বদলাবেন ভাঙড়ের প্রাক্তন MLA ? 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে দুর্যোগ হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আপাতত রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। 

'ঋতব্রত-তৃণমূল' ছেড়ে 'কালীঘাট তৃণমূল'-এ বিধায়ক, বলছেন, 'ভুল বোঝানো হয়েছিল, মমতার সঙ্গেই আছি' 

আগামীকাল ২৫ অগস্ট, ২০২৬ মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম - এইসব জেলায়। এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর উল্লিখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Advertisement

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget