এক্সপ্লোর

CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, "এমন মার্জিনে, BJP জিতবে.."

CM Suvendu On Nandigram By Election: "ভোট আমি করাতে জানি..", উপনির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর।

পূর্ব মেদিনীপুর: উপনির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। এদিন হলদিয়ার কদমতলায় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "ভোট আমি করাতে জানি...এমন মার্জিনে, নন্দীগ্রামে বিজেপি জিতবে, যেটা কখনও, কেউ কল্পনা করতে পারেনি।"

আরও পড়ুন," অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?

"ভোট আমি করাতে জানি.."

মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা করি, নির্বাচনী প্রচারে আমাকে আসতে হবে না, তাই তো ? একদিন আসতে হবে তাইতো ? ভোট দিতে আসতে হবে। পারলে ফাঁক পেলে আগে একবার আসব।..ভোট আমি করতে জানি। ভোট আমি করাতে জানি। আজকে বলে গেলাম। এমন মার্জিনে, নন্দীগ্রামে বিজেপি জিতবে, যেটা কখনও, কেউ কল্পনা করতে পারেনি। বাকিটা সময় কথা বলবে। ..হারাতে এসেছিল, নন্দীগ্রামে ২১ (২১ এর বিধানসভা নির্বাচন) হারিয়ে বাড়ি পাঠিয়েছিলাম। এবার এগঙ্গা পেরিয়ে, ওর পাড়াতে গিয়ে ওকে হারিয়ে দিয়ে এসেছি।’

"রেজিনগর আর নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা, পাশ করবেন, কি ফেল করবেন, ওটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম.."

তিনি এদিন আরও বলেন, ‘চলুন এক সঙ্গে হাঁটি, আর জয় জয় শ্রীরামের ধ্বনী দিই। আর যারা আমাকে ভোট দেন না, বিজেপিকেও দেন না ..সংখ্যালঘুরা, অনেকে এসেছেন এখানে। আমার আপত্তি নেই। নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের, একটা আবদেন করে শেষ করব। একটা সুযোগ এসেছে আপনাদের কাছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন কি থাকবেন না? সরকারের সঙ্গে যদি থাকতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি, কাজ করতে চান, কাজ নিতে চান, ৬ অক্টোবার রেজিনগর আর নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা। আপনি পরীক্ষায় পাশ করবেন, কি ফেল করবেন, ওটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম। বাকিটা তো আমরা জিতছি, জিতব। চিন্তার কোনও কারণ নেই।’

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দিলেন তিনি। দল প্রার্থী করায় খুশি, দাবি মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মায়ের। আজই হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ার কদমতলার কাছে সভা করার পর র‍্যালি করে SDO অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা রয়েছে বলে খবর।

Advertisement

সেরা শিরোনাম

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget