CM Suvendu Adhikari: “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari Annoucement: সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, 'টাকা পেমেন্ট' নিয়ে কী বললেন ?

কলকাতা: একদিকে যাদবপুর ইস্যু, তারই পাশাপাশি ক্যামাক স্ট্রিটকাণ্ড, সব মিলিয়ে গত কয়েকদিনে একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ঠিক এমনই এক আবহে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কাঁথি সাংগঠনিক জেলার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে। গেলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বললেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। এরপর দিঘায় এক অতিথি নিবাসে দলীয় কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, সব স্তরের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। সরকারের প্রকল্পর সাফল্য আরও বেশি করে তুলে ধরতে হবে। বিজেপির ভোট আগের থেকে আরও বাড়বে।
প্রশ্ন: অভিযোগ, জেলার স্কুলগুলি ৩-৪ মাস মিড ডে মিলের টাকা পাচ্ছে না বলে সমস্যা হচ্ছে..
মুখ্যমন্ত্রী : (এই তথ্য ঠিক নয়, জানিয়ে বলেন)..এক সঙ্গে ৪ মাসের ..পুরো টাকা এবং রাঁধুনীদের টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে। পোর্টালে প্রবলেম ছিল, সলভ হয়ে গিয়েছে। ৪ দিন আগেই সকলে পেয়ে গিয়েছে।
বৈঠকের ইস্যুতে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘বার্তা কী দেব, সরকার এত কাজ করছে, মানুষের পাশে যেতে হবে। সংগঠন ও সরকারের সঙ্গে আরও ঐক্যবদ্ধ রাখতে হবে। আর দুটো আদর্শর সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম রাষ্ট্রবাদ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ অর্থাৎ জনকল্যাণ।’ এরপরেই তিনি বলেন, সরকার কী কী করেছে, করতে হবে, বললাম....সব তো বাইরে বলবো না। তবে দুটো কাজ তো , সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছি, তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম। আর সিপিএম যাতে উঠতে না পারে।'
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব





















