এক্সপ্লোর

Suvendu Adhikari: '২৫ থেকে ৩০ হাজার টাকা ছাড়' ! কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন ক্ষেত্রে পাবেন এই সুবিধা ?

Big Announcement For WB Farmers: রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৪ লক্ষ কৃষক পাবেন এই সুবিধা।

কলকাতা: শুক্রবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বিদ্যুৎ ও পূর্ত দফতরের একাধিক প্রকল্পের শিলান্যাস ও শুভ সূচনা করে প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের খরচে স্বস্তি দিতে ইউনিট পিছু ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। 

পূর্ব বর্ধমানকে ‘গর্বের শস্য ভাণ্ডার’ হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একের পর এক ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ''ডবল ইঞ্জিন সরকারকে বরণ করে নিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ। চার লক্ষের বেশি কৃষক ইউনিট প্রতি ২ টাকা করে ভর্তুকি পাবেন। বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিলে ছাড়। এজন্য সরকারের বাড়তি খরচ পড়বে ৩০০ কোটি টাকা। ৩ টি সাব-স্টেশনের উদ্বোধন হয়েছে। মেমারিতে ১১.৮৫ কিলোমিটার রাস্তা জোড়া হচ্ছে। পিএম-কিষাণ সম্মান নিধিতে ৯ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকরা যত ধান বিক্রি করতে চান, সরকার তা কিনে নেবে।'' অর্থাৎ ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করার কথা ঘোষণা করেন তিনি। আর্থিক সাহায্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার যেখানে কৃষকদের বছরে ৬,০০০ টাকা দিত, সেখানে বর্তমান সরকার তা বাড়িয়ে ৯,০০০ টাকা করে দেবে।

ধান চাষীদের পাশাপাশি, আলুচাষি ও পরিযায়ী শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''বিগত সরকার আলু চাষী ও আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছিল। ডিসেম্বর থেকে আলু লাগানোর জন্য জমি তৈরি করবেন, তার আগে আলু চাষীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করব। এরাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে মানুষ। আর যেতে হবে না, ১২৫ দিনের কাজ দেওয়া হচ্ছে, ৩১৭ রকমের কাজ করতে পারবেন।''

আর কী কী ঘোষণা করেন ?

আগের সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী জানান, ''বিগত সরকারের জমানায় জল-জীবন মিশনের টাকা লুঠ হয়েছে। ওই প্রকল্পেও এবার মানুষ কাজ করতে পারবেন। প্রত্যেক জব কার্ড হোল্ডার যেন ১২৫ দিনের কাজ পান তা নিশ্চিত করতে হবে। কাজের বিনিময়ে ৩৪ হাজার ৫০০ টাকা পাবেন তাঁরা। জমির পাট্টা যাঁরা পাননি, তাঁদের অবিলম্বে পাট্টা দিতে হবে। কারণ, আবাস যোজনায় তাঁদের বাড়ি দিতে চাই।'' তিনি আরও বলেন, ''আগের সরকার বাড়ির প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে গেছিল। তখন আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে। অনেক টাকা লুঠ হয়েছে। তাই, বাড়ি তৈরি করা হয়েছে কি না তার ভেরিফিকেশন হয়েছে। তারপর দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়ে দিয়েছি। যারা দুর্নীতি করেছেন, তাদের ধরব, টাকাও ফেরত নেব''। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget