CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, '... গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদের যেকোনওভাবে প্রতিহত করতে হবে।'

কাঁথি, পূর্ব মেদিনীপুর : কাঁথির দুর্গাপুজোয় গিয়ে ফের একবার কমিউনিস্টদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুখে শোনা গিয়েছে আরশোলারদের কথাও। মুখ্যমন্ত্রী বলেছেন, 'যারা লেকচার মারছে কমিউনিস্টরা... এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না। চরণামৃত খায় না। হাতে দড়ি বাঁধে না। মাথায় টিকা লাগায় না। এদের থেকে সাবধান থাকবেন। এই আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে এদের থেকে খুব সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদের যেকোনওভাবে প্রতিহত করতে হবে।'
রাজ্য়ে সিপিএমের বুক স্টল ভাঙচুর। রাজধানীতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। এই দুই ঘিরে, উত্তপ্ত রাজনীতি। আর এরইমাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল মুখ্য়মন্ত্রীর মুখে। কাঁথিতে মহাষ্টমীর পুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর মুখে শোনা যায় এই কথা। কয়েকমাস আগে প্রশ্নফাঁস ইস্য়ুতে ককরোচ জনতা পার্টির আন্দোলন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। চাপের মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। এরপর, মুখ্য় নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল হয়েছে দিল্লি। আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এসবেরই মধ্য়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
কিছুদিন আগে ভারত সেবাশ্রম সঙ্ঘে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'অনেকের খুব কষ্ট হচ্ছে সকাল থেকে দেখছিলাম, মূলত কমিউনিস্ট ঘরানার যারা, যাদের পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে, বলছে পুজো কেন লিখতে হবে... আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব... নবান্নে বিশ্বকর্মা পুজো হয় অনেকদিনের... বিশ্বকর্মা পুজোর দিন আপনারা সবাই আমার সঙ্গে আসুন, বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলী দিই, সবার ভাল লাগবে, পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।'
অন্যদিকে, রাজ্যের নানা প্রান্তে ভাঙচুর চলছে সিপিএমের বুক স্টলে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বামেরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। বিজেপির দাবি, নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে সিপিএম।
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
এর আগে বীরভূমের প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও মুখ্যমন্ত্রীর তরফে সিপিএমকে কড়া বার্তা দেওয়া হয়। 'দুটো কাজ তো আমার একদম... সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছি। তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম। আর সিপিএম যাতে উঠতে না পারে', এমনটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী।
Before You Go
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে






















