এক্সপ্লোর

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

CM Suvendu Adhikari on Abhishek Banerjee: ''একটি বড় স্ক্যাম সামনে এসেছে। ভাইপোর সেবাশ্রয় স্ক্যাম।'' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে বড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। ভুল চিকিৎসার কারণে, কারোর বাদ পড়েছে হাত, কারোর পা, কেউ চিরতরে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শুধু ভুল চিকিৎসা নয়, আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রকল্প ও তাঁর নামে। এই ঘটনা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে FIR দায়েরের পর শনিবার বিধানসভাতেও উঠে এল 'সেবাশ্রয়' প্রসঙ্গ। গতকাল অর্থাৎ শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর আজ শনিবার এই প্রসঙ্গে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাঁস করেন বহু তথ্য।

বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয়কে একটি 'বড় স্ক্যাম' বলে চিহ্নিত করেন। কিছু ফটো দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ''একটি বড় স্ক্যাম সামনে এসেছে। ভাইপোর সেবাশ্রয় স্ক্যাম। ইতিমধ্যেই আমাদের বিষ্ণুপুর PS-এ একাধিক কেস ফাইল হয়েছে। এই FIR-এর ভিত্তিতে মাননীয় অধ্যক্ষ আমি কিছু দেখাচ্ছি, দেখুন মানুষের কীভাবে ক্ষতি করা হয়েছে। দেখুন বাচ্চাটার হাত বাদ গেছে। আর একটি বাচ্চাকে কীভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পা বাদ গেছে। এই চিটিংবাজ ভাইপো যা করেছে, এক্স রে, আল্ট্রাসনোগ্রাফির যন্ত্র বাইরে নিয়ে গিয়েছে, মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করিয়েছে। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না।''

এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় FIR। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেবাশ্রয় থেকে। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। পরে বাড়াবাড়ি হতে, ন্যাশনাল মেডিক্যালে অস্ত্রোপচার হয় তাঁর এবং বাদ যায় ডান পা। এর পাশাপাশি, রোগীদের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়ানোর অভিযোগও ওঠে। এই সব অভিযোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ''যা হয়েছে এটা খুনের মামলা। চিটিংবাদ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন বাজেয়াপ্ত হয়েছে, FIR-এর পরে আমরা কেন্দ্রের অ্যাটমিক এনার্জি সচিবের কাছে পাঠিয়েছি।'' তিনি আরও জানান, ''যাদের নাম FIR-এ আছে, আমি তদন্তের স্বার্থে নাম গুলো বলছি না।'' সুতরাং, সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ সামনে আসছে, তা সঠিক প্রমাণিত হলেই কড়া শাস্তি পাবে অভিযুক্তরা। এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অভিষেকের নাম না নিয়ে হুঁশিয়ারিও দেন তিনি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget