এক্সপ্লোর

Suvendu Adhikari: কুণাল ঘোষের চিঠির পরই সাড়া, অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের

Kolkata News: NRS হাসপাতালের বিরুদ্ধে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। ভুক্তভোগী বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল পরে  ভর্তি হন আনন্দলোক হাসপাতালে।

কলকাতা: NRS-কাণ্ডে কুণাল ঘোষের চিঠির পরই সাড়া নবান্নের। অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের। ভুক্তভোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিল মুখ্যমন্ত্রীর দফতর। গত ৩০ আগস্ট গলব্লাডারে স্টোন অপারেশন করতে গিয়ে এক ব্যক্তির অ্য়াপেন্ডিক্স বাদ পড়ার অভিযোগ উঠেছিল। NRS হাসপাতালের বিরুদ্ধে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। ভুক্তভোগী বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল পরে  ভর্তি হন আনন্দলোক হাসপাতালে। ভুক্তভোগীকে হাসপাতালে দেখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ

গত রবিবার অভিযোগ পেয়েই কুণাল ঘোষকে ফোন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। NRS হাসপাতাল খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা ঘটনা জানান কুণাল ঘোষ। চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে যোগাযোগ করা হয় গোপাল পোড়েলের সঙ্গে।

এখনও পর্যন্ত রোগীর পরিবার সূত্রে খবর, ১০০ দিনের কাজ করা গোপাল পোড়েল নামে ওই ব্যক্তি কিছুদিন আগে পেটে ব্যথা নিয়ে NRS হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই শারীরিক পরীক্ষায় দেখা যায় তাঁর গলব্লাডারে পাথর জমেছে এই মুহূর্তে। তবে চিকিৎসকদের পরামর্শমত অপারেশন করানোর পর দেখা যায় তাঁর সমস্যার সমাধান হয়নি, এমনটাই দাবি করেছে রোগীর পরিবার। কিন্তু শারীরিক সমস্যা না কমায় সন্দেহ হওয়ায় বেলেঘাটার ওই বাসিন্দার আবার শারীরিক পরীক্ষা করে চোখ কপালে ওঠার জোগাড় হয় তাঁর। তখন দেখা যায় গোপাল পোড়েলের গলব্লাডার থেকে স্টোন বের করার বদলে তাঁর অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে দিয়েছেন চিকিৎসক। যা নিয়ে সরব হন কুণাল ঘোষ। এ নিয়ে তদন্তের আবেদনও জানান বেলেঘাটার বিধায়ক।

এই বিষয়ের সমালোচনা করেন কালীঘাট তৃণমূলের বিধায়ক বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ভুল অপারেশনের সমালোচনা করেন। বিজেপি বিধায়ক ও স্বাস্থ্যমন্ত্রী  শারদ্বত বন্দ্যোপাধ্যায় বলেন, 'গাফিলতি যদি হয়ে থাকে তাঁর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত তো হবেই। শ্রদ্ধেয় মাননীয় MLA শ্রী কুণাল ঘোষ মহাশয়কে প্রথমে আমি ধন্যবাদ জানাব আমাদের সরকারের চোখ ও কান হিসাবে থাকার জন্য। আমি ইতিমধ্য়েই কথা বলেছি খবরটা শোনার পর নীলরতন সরকারের অধ্যক্ষের সঙ্গে, তাঁকে বিষয়টি সম্পর্কে জানিয়েওছি। প্রাথমিক তদন্তের আধারে যদি আমরা পাই এই জিনিসটা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ডাক্তারবাবু ও সহায়ক চিকিৎসা কর্মীর বিরুদ্ধে।' এই ঘটনা নিয়ে যদিও চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget