এক্সপ্লোর

Coal Case: কয়লাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কয়লা চুরি, খনির মধ্যেই প্রাণহানি ৩ জনের! কীভাবে মৃত্যু?

জানা গিয়েছে, কুলটিতে কয়লা চুরি করতে গিয়ে ধস নামে খনিতেই। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: কয়লা-পাচার মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি-অফিসে ED-র অভিযান ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। ED-র দাবি, আইপ্যাকও হাওয়ালা টাকার সঙ্গে জড়িত। আর এই কয়লাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু হল। 

জানা গিয়েছে, কুলটিতে কয়লা চুরি করতে গিয়ে ধস নামে খনিতেই। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, খোলামুখ খনিতে দুর্ঘটনাটি ঘটে। ওই খনিতে কয়লা চুরি করতে গিয়ে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে।   

ঠিক কী ঘটেছে?

খোলামুখ খনি থেকে বেআইনিভাবে কয়লা চুরি করতে গিয়ে ধস। এই ধসে বেশ কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা। আসানসোলের কুলটি থানার বড়িরা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলেই বিসিসিএল কতৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ পৌঁছয়। বিসিসিএলের তরফে জেসিবি দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হতেই এলাকার মানুষ ভিড় জমায়। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে বিসিসিএলের খোলামুখ খনিতে একটি দুর্ঘটনা ঘটেছে। বিসিসিএলের তরফে উদ্ধার কাজ চলছে।

স্থানীয় সূত্রে দাবি, রাতের অন্ধকারে এই সব অবৈধ খাদান থেকে কয়লা তুলে বাইক, সাইকেল, গরুর গাড়িতে করে তা পাচার করা হয়। গত বছরই এমনই একটি ঘটনা ঘটেছিল। তবে সেটি ছিল দুর্ঘটনা। কয়লা খনিতে আচমকা জল ঢুকে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। অন্ডালের শ্যামসুন্দর কোলিয়ারির ঘটনাটি। কয়লা কাটার কাজ চলাকালীন আচমকা জল ঢুকে যায় খনিতে, দাবি স্থানীয়দের। সেখানেই মৃত্যু ECL-এর বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার ১ শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল চারজনকে।                                          

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget