এক্সপ্লোর

Coal Smuggling Case: 'ডেকেছে, তাই এসেছি', আইনজীবীকে নিয়েই মধ্যরাতেই সিজিওয় মেনকা

Abhishek Banerjee: মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল।

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam) ইডির তলবে মধ্যরাতে সিজিও (CGO) কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির (ED) অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে (Maneka Gambhir)। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও (CGO) কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়।

বন্ধ অফিস: কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নীচে নেমে আসেন। মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এরপর রাত ১২টা ৪০ নাগাদ আইনজীবীর সঙ্গে সিজিও কমপ্লেক্স ছাড়েন মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের নামে লুকআউট সার্কুলার থাকায় শনিবার রাতে ব্যাঙ্কক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁকে। ওই দিন রাতে বিমানবন্দরেই ইডি তাঁকে নোটিস ধরিয়েছিল।

বিদেশ যাত্রায় বাধা: গত শনিবার এয়ারপোর্টেই আটকানো হয় মেনকাকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তিনি উঠতে পারলেন না ব্যাঙ্ককগামী বিমানে। ফিরে যেতে হল তাঁকে। ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মেনকা গম্ভীরের নামে আগেই জারি করা হয়েছিল লুকআউট সার্কুলার। তা জানিয়ে দেওয়া হয়েছিল দেশের সবকটি বিমানবন্দরের অভিবাসন দফতরে। আজ রাত পৌনে ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছোন মেনকা।

লুকআউট সার্কুলার: সে সময় তাঁকে ইডি-র লুকআউট সার্কুলারের কথা জানান অভিবাসন দফতরের অফিসাররা। মেনকাকে অভিবাসন দফতরের ম্যানেজারের ঘরে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। সূত্রের খবর, অভিবাসন দফতরের তরফে যোগাযোগ করা হয় দিল্লির ইডি অফিসে। এরপর রাত ১০টা নাগাদ কলকাতার ইডি দফতর থেকে এক অফিসার বিমানবন্দরে যান। তিনি আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরার জন্য মেনকা গম্ভীরের হাতে নোটিস ধরিয়ে দেন। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা।   

আরও পড়ুন: Coal smuggling case: শনিতে ব্যাঙ্কক যেতে ‘বাধা’ , রবির মধ্য রাতে মেনকাকে 'তলব' ! 'তালাবন্ধ' ED অফিসে কী ঘটল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget