এক্সপ্লোর

Coal Smuggling: কয়লাপাচার মামলায় জামিন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্রের

সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান, সুপ্রিম কোর্টে ১৮ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি।

আসানসোল: কয়লা পাচার (Coal Smuggling Case) মামলায় জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Mishra)। ৪ দিনের সিবিআই (CBI) হেফাজত শেষে আজ আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে, বিকাশের জামিন মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী। জামিন পেলেও হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিন সিবিআইয়ের তরফে কেস ডায়েরি জমা দেওয়া হয়।

বিচারক জানতে চান, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত কোন অবস্থায় রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান, সুপ্রিম কোর্টে ১৮ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। বিচারক জানতে চান, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নিষেধ আছে কি না। সিবিআই জানায়, গত ১৩ মে বিকাশ হেফাজতে থাকাকালীনই তাঁর মুখোমুখি বসিয়ে লালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

কয়লা পাচারের টাকা কোথায় কোথায় পৌঁছেছে? প্রভাবশালীদের লিঙ্ক খুঁজতে কিছুদিন আগে ফের অনুপ মাঝি ওরফে লালাকে বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। কারও নাম বলতে কি চাপ দেওয়া হচ্ছে, প্রশ্নের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কয়লাপাচার মামলায় অন্যতম অভিযুক্ত ও বর্তমানে পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। 

 লালা ও বিকাশকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ: কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল? এই প্রশ্নের উত্তর পেতে শনিবার কয়লাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। দু'দিন আগেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে

গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে বিনয় মিশ্রের ভাই বিকাশকে ৪ দিনের হেফাজতে পায় সিবিআই। এই প্রেক্ষাপটে শনিবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা অনুপ মাজি ওরফে লালাকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন বেলা ১২টা ২০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন কয়লাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। 

সিবিআই সূত্রের খবর,অনুপ মাজি ওরফে লালা এবং বিকাশ মিশ্রকে মুখোমুখি বসিয়ে কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছে, তা জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, এর আগে চারবার লালাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সূত্রের দাবি, তথ্যপ্রমাণ দেখিয়ে তাঁকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও কিছু বলতে চাননি তিনি। 

এবার বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে কি নতুন কোনও তথ্য বেরিয়ে আসবে? সেদিকেই তাকিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর দুপুরে সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান লালা।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget