এক্সপ্লোর

Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."

Commission raid on Javed Khan : জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযান চালা অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন।

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ওয়াকফ-সম্পত্তি দখল, জলা জমি বুজিয়ে অবৈধ নির্মাণ-সহ একাধিক অভিযোগ। জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযান চালা অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা, যারা বিরোধী তারা দোষী হয়- এটাই ট্রেন্ড হয়ে গেছে, প্রতিক্রিয়া জাভেদের।

আরও পড়ুন, কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত

গত মে মাসে ক্য়ামাক স্ট্রিটের সভা থেকে নাম করে, ৪ জনের সম্পত্তির কথা বলেছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছিলেন,আমি পুরসচিব আর কলকাতা পুরসভার কমিশনারকে ৪ টে নাম বলেছিলাম। বলব ৪ টে নাম? শুনতে চান? এক, বেলেঘাটার রাজু নস্কর, ১৮টা প্রপার্টি। দুই কসবার সোনা পাপপু, ২৪টা প্রপার্টি। তৃতীয়, ভাইপো অভিষেক ব্য়ানার্জি। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ১৪টা, নিজের নামে ৪টে, বাবার নামে আরও ৬টা, ২৪টা প্রপার্টি। চতুর্থ নামটা শুনতে চান? জাভেদ খানের ছেলে ৯০টা প্রপার্টি। এটা লুটেছে। এরা লুঠেরা।

এই প্রেক্ষাপটে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তৈরি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের স্ক্যানারে, গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক জাভেদ খানের বিধানসভা এলাকা। বৃহস্পতিবার কমিশনের সদস্যরা হানা দেন, জাভেদ খানের বিধানসভা এলাকার চারটি জায়গায়। প্রথমে তাঁরা যান, তপসিয়ার একটি বহুতলের ফ্ল্যাটে। কথা বলেন, কেয়ারটেকারের সঙ্গে।কমিশন সূত্রে খবর, এই বহুতলটি তৈরি করেছেন শামসের আলি নামে এক ব্যক্তি। কমিশন সূত্রে দাবি, স্থানীয় বিধায়ক ও কাউন্সিলরের নামে ওয়াকফ সম্পত্তি দখল বেআইনি নির্মাণের একাধিক অভিযোগ উঠেছে। 
 

প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন সদস্য সচিব কে জয়রমণ বলেন, এই ওয়ার্ডগুলোতে অবৈধ নির্মাণ, জলাভূমি ছিল সেগুলো বুজিয়ে নির্মাণ হয়েছে। সেটা আমরা তদন্ত করছি। এখানকার কাউন্সিলর সাহায়্য় করেছে, ওনার সাহায্য়েই এই নির্মাণ হয়েছে বলে অভিযোগ আসে। বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কসবা (গণতান্ত্রিক তৃণমূল) বিধায়ক জাভেদ খান বলেন,কোনও ওয়াকফ প্রপার্টি আমার আন্ডারে নেই, যা আছে আমার পৈতৃক সসম্পত্তি আছে। আমাদের কাছে দলিল আছে এবং মিউটেশন থেকে সব কাগজপত্র আছে। আমি আজ ৩০ বছর রাজনীতিতে আছি, আমার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ তোলেনি। 

কমিশনের স্ক্যানারে তপসিয়ার একটি বিশাল পার্কিং এরিয়া। পার্কিং লটের পাশেই রয়েছে জলাভূমি। এতো জলাভূমি, জলাভূমি সব। এরপর তপসিয়ার একটি ধর্মীয়স্থানে যান কমিশনের সদস্যরা।শেষে কমিশনের সদস্য়রা যান, 'নির্মাণ কংক্রিট' নামে একটি জায়গায়। রাজ্য বিজেপি মুখপাত্র  সায়ন্তন বসু বলেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, তার (জাভেদ খান) ফাইলও খোলা হবে।  ৫ বছরে ধীরে ধীরে ফাইল খুলবে সরকার। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান।তিনি কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিলজলার 47 জি জে খান রোডে পাশাপাশি দু-দুটো বিশাল বহুতল।
 
পুরসভা সূত্রে দাবি, এই বহুতল দু'টি ফৈয়াজ আহমেদ খানের। অভিযোগ, এই দুটি বিল্ডিংই তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়া।জাভেদ খানের ছেলে ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান বলেন,তদন্ত করতে গেলে তদন্ত হওয়া উচিত। তদন্ত হলেই ভাল, পরিষ্কার সব জিনিস বেরিয়ে আসবে ওয়াকফ সম্পত্তি যেরকম ছিল সেরকমই আছে।' মমতা-তৃণমূল কংগ্রেস সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, শুভেন্দু তৃণমূলের কাউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না বা এগোচ্ছে না, শুভেন্দু তৃণমূলের। অরূপ রায়, ED কেস, চেপে যাচ্ছে। ববি হাকিম, কিছুই হচ্ছে না।  জাভেদ খান, অত অবৈধ নির্মাণ করেছে। কই হচ্ছে না তো! কিছুই হচ্ছে না।সব মিলিয়ে কসবা বিধানসভা এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে।

 

Advertisement

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget