SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
College Street Incident: কাল থেকে সন্ধে, দফায় দফায় উত্তপ্ত কলেজ স্ট্রিট। সম্মুখ সমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম। পুলিশের সামনেই ধস্তাধস্তি, ইট ছো়ড়াছুড়ি।

কলকাতা: ফের বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার। টনার সূত্রপাত, মঙ্গলবার SFI-এর বুক স্টল দেওয়াকে কেন্দ্র করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে SFI সমর্থকদের। পুলিশের বক্তব্য ছিল যে, বুক স্টল করার জন্য লালবাজারের কোনও অনুমতি নেই তাঁদের কাছে। প্রায় ৫০ জন কর্মী-সমর্থককে লালবাজারে আটক করে নিয়ে যায় পুলিশ। সন্ধে ৭টা পর্যন্ত তাঁরা লালবাজারে আটক ছিলেন। পুলিশের কাছ থেকে গতকাল রাতে তাঁরা অনুমতি পান। পুলিশ শর্ত দেয়, কোনও রকম স্থায়ী স্টল করা যাবে না। কিন্তু বুধবার সকালে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র। আর এতেই শুরু হয় তুমুল অশান্তি।
সম্মুখ সমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম। রাস্তার একদিকে SFI, আরেক দিকে ABVP, মাঝখানে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সন্ধে, দফায় দফায় উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। বুধবার সকালে ABVP SFI-এর পাল্টা বুকস্টল দিতে গেলেই বাধে ঝামেলা। বুকস্টল করতে চেয়ে পথে নামে ABVP. পুলিশের সঙ্গে বচসা বেধে যায়, শুরু হয় ধস্তিধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা একেবারে চরমে পৌছে যায়। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট।
একই চিত্র দেখা যায় সন্ধে বেলায়। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুলিশের সামনেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুই পক্ষের। ছো়ড়াছুড়ি হয় ইট, ঢিল ও চেয়ার। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দুপক্ষের। SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ হয়ে যায় বইপাড়া। অভিযোগ, প্রথমে SFI সমর্থকেরা ইট ছোড়ে ABVP-র দিকে। প্রত্যুত্তরে, ABVP-ও SFI-এর দিকে চকোলেট বোম ও ডিম ছোড়ে।
আরও পড়ুন - বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বুধবার সকালে বুক স্টল দেওয়া নিয়ে এবিভিপির এক সমর্থক বলেন, "যতক্ষণ না এদের বুকস্টল উঠছে ততক্ষণ আমরা এখানে বসে থাকব। কারণ, আমরা এখানে বুকস্টল দিচ্ছি। পুলিশ-প্রশাসনকে বলছি, ওরা দেশবিরোধী বুকস্টল তুলবে। আমরা জাতীয়তাবাদী বুকস্টল এখানে দেব। এই বাংলাতে কোনও 'আফজল হামারে গুরু হ্যায়'...এই সমস্ত বই চলবে না। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর বই এনেছি।" পাল্টা এসএফআইয়ের তরফে একজন বলেন, "পরিস্থিতি নিয়ে আমার কিছু বলার নেই। যেটা যাদের কাজ সেটাই তারা করছে। ওদের কাজ বাওয়াল করা, ওরা করছে। আর অনুমতির কথা বলছেন, আমাদের কালও বুকস্টলের অনুমতি ছিল। গতকাল আমাদের সকলকে যে নৃশংসভাবে তুলে নিয়ে গেছে, তারপর জয়েন্ট সিপি-র সঙ্গে কথা বলে আজ এই বুকস্টল হয়েছে।"
উল্লেখ্য, বুধবার দুপুরে কলেজ স্ট্রিটে SFI-এর বুক স্টলে পৌঁছন বিমান বসু। সেখানে পৌঁছন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। স্টল ঘুরে দেখেন তাঁরা। বুক স্টলে হামলার ঘটনার নিন্দাও জানান তাঁরা। বিমান বসু যখন কথা বলছিলেন, সেই সময়ই ABVP-র বুক স্টল থেকে স্লোগান তোলা হয়। এরপর বিমান বসু যখন গাড়িতে ওঠেন, তখন তাঁর সামনে এসে তাঁর বিরুদ্ধে স্লোগান তোলে ABVP-র সমর্থকরা। হাততালি দিতে দিতে বলা হয়, 'গো ব্যাক, গো ব্যাক, বিমান বসু গো ব্যাক', 'পালিয়েছে, পালিয়েছে, বিমান বোস পালিয়েছে'।
Before You Go
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA






















