এক্সপ্লোর

Adhir Chowdhury: "এখন আপনার ভরপুর সময়, ভাল করে ছবি আঁকুন, কবিতা লিখুন", কাকে খোঁচা অধীরের ?

Adhir Chowdhury Attacks Mamata :মমতাকে জোর খোঁচা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরীর

কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে শুধুই ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক। ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ, এসবের মধ্য়েও মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করছেন না। তিনি এখনও সেই ভোট চুরির তত্ত্ব খাড়া করে চলেছেন। যাকে সত্য়ি না দেখার ভান বলেও মনে করছেন অনেকে। এবার জোর কটাক্ষ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরীর।

আরও পড়ুন, 'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর

"রাজ্য় হাতছাড়া হয়েছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কুর্সি গেছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি"

রাজপাট শেষ। এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। চৌঠা মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য় হাতছাড়া হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কুর্সি গেছে। নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'ডায়মন্ড হারবার মডেল' শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত। সংখ্য়ালঘু ভোটও হাতছাড়া একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা।

"মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করতে পারছেন না.." 
 
তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর। তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন। নতুন মুখ্য়মন্ত্রীর প্রশংসা করছেন। তৃণমূল বিধায়ক  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, উনি (মুখ্য়মন্ত্রী) যে পদক্ষেপ গ্রহণ করেছেন যে, বিরোধী দলের MLA-দের বৈঠকে ডাকছেন। আমি মনে করি, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। অথচ, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করতে পারছেন না। তৃণমূলনেত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা আর হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় ১৫০ সিটে এবং সেটা নাহলে আমরা ২২০-২৩০টা সিট পেতাম। 

"আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না, এখন আপনার ভরপুর সময়, এখন আপনি ভাল করে ছবি আঁকুন, কবিতা লিখুন"

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, শোকপ্রকাশ করে কোনও লাভ নেই। আপনি হেরেছেন। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না, এখন আপনার ভরপুর সময়। এখন আপনি ভাল করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছেন রাজ্য়বাসী।কিন্তু চোখ বুজে থেকে সত্য়িটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী।

সেরা শিরোনাম

Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget