এক্সপ্লোর

Kaustav Bagchi : 'এই অবস্থায় ছাদনাতলাতে যেতেও রাজি', লড়াইয়ের দিনে কৌস্তভের হাতে হাত প্রেমিকার

Kaustav Bagchi 's Girlfriend : কৌস্তভ পাশে পেয়েছেন প্রেমিকা প্রীতিকে। তিনি বলেছেন, ' সব সিদ্ধান্তে পাশে আছি।'


উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা
: রবি ঠাকুর লিখেছিলেন, ' নয়, নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারাজীবন সকাল সন্ধ্যাবেলা । ' প্রাণের মানুষের সঙ্গে লড়াইয়ের দিনেও হাতে হাত রাখা সহজ নয়। কিন্তু এই কঠিন সময়েও কৌস্তভ ( Bengal Cong leader  ) পাশে পেয়েছেন তাঁর প্রেমিকা-বান্ধবী প্রীতিকে। তিনি বলছেন, লড়াইয়ে কৌস্তভের পাশে আছেন তিনি। এমনকী এই পরিস্থিতিতেও ছাদনাতলায় যেতে রাজি তিনি। 

কৌস্তভ ( CKaustav Bagchi  )বলেছেন, ' মাথার চুল কামিয়ে ফেলেছি, এমনি এমনি নয়, এই সরকারের যতদিন না পতন হচ্ছে এই মাথার চুল আমার গজাবে না। ' তৃণমূল সরকারকে উৎখাতের পণ করে করে, মাথা ন্য়াড়া করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এই সিদ্ধান্তে তিনি পাশে পেয়েছেন প্রেমিকা প্রীতিকে। তিনি বলেছেন, ' সব সিদ্ধান্তে পাশে আছি। একসঙ্গে আইনি লড়াই করেছি । এই অবস্থা ছাদনাতলাতে যেতেও রাজি ' 

কৌস্তভও বলেছেন , তাঁর চুল খুব প্রিয়। কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। জানিয়েছেন, প্রেমিকা প্রীতিকেই  বলেছিলেন নাপিত ঠিক করতে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের পণ করে ২০২০ সালে মাথা ন্য়াড়া করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু, পরে তিনি কার্যত পিছু হঠেন। ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। সৌমিত্রও ফিরে যান চুল গজানোর পথে। এবার কৌস্তভ  কি তাঁর পণ রাখতে পারবেন? সেটাই দেখার।

এক যুগ ধরে হাতে থাকা সাগরদিঘি বিধানসভা আসন, উপনির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। বামেদের সমর্থনে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। তারপর অধীর চৌধুরীকে ব্য়ক্তিগত আক্রমণের পথে হাঁটেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা দীপক ঘোষের একটি বইরে কথা তুল ধরে মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেন কৌস্তভ। তারপরই শনিবার মাঝরাতে ব্য়ারাকপুরে তাঁর বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ।  যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়, কৌস্তভ জামিন পাওয়ার পর রবিবার সকাল থেকে বাড়িতে দেখা মিলছিল না, অভিযোগকারী সেই সুমিত সিংহর।                 

যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যূত হচ্ছেন, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না। জামিন পাওয়ার পর এই প্রতিজ্ঞা করে শনিবার সন্ধ্যায় ন্যাড়া হন কৌস্তভ। এদিন শহিদ মিনারে, বকেয়া DA নিয়ে আন্দোলনকারীদের ধর্নামঞ্চে যান কৌস্তভ। সেখানে ফের তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেন কংগ্রেস নেতা।         

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget