এক্সপ্লোর

Kaustav Bagchi: 'লক্ষাধিক মানুষের জমায়েত করে সরকারকে বোঝাব', হুঁশিয়ারি শুভেন্দুর সঙ্গে মিছিলে হাঁটা কৌস্তভের

Group D Job Seekers Rally: মিছিলে হাঁটা নিয়ে নিজের যুক্তির কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তরুণ কংগ্রেস নেতা

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আমার কাছে অচ্ছুৎ নন', মন্তব্য করে দিনকয়েক আগেই জল্পনা উস্কে দিয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Group D Job Seekers) মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গেল শুভেন্দু ও কৌস্তভকে। মিছিলে হাঁটা নিয়ে নিজের যুক্তির কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে তরুণ কংগ্রেস নেতা বললেন, "সরকার যদি এই দাবি-দাওয়াতে সাড়া না দেয় কলকাতায় লক্ষাধিক মানুষের জমায়েত করে এই দাবি কীভাবে ছিনিয়ে নিতে হয় সেটা সরকারকে বোঝাব।"

কৌস্তভ বলেন, "না উঠছে কংগ্রেস জিন্দাবাদ স্লোগান, না উঠছে বিজেপি জিন্দাবাদ স্লোগান। নিশ্চিতভাবে, যদি এখানে বিজেপির পতাকা থাকত তাহলে আমি আসতাম না, কংগ্রেসের পতাকা থাকলে শুভেন্দু অধিকারী আসতেন না। সম্পূর্ণ অরাজনৈতিক, দাবিটা অরাজনৈতিক এবং ন্যায্য দাবি। বেকার ছেলে-মেয়েগুলোর তাগিদে আমাদের এখানে আসা। এগুলোর কিছুর প্রয়োজন পড়ত না, সরকার বলে দিকে চাকরি দিয়ে দেবে। সরকারের তরফেও কেউ যদি মিছিলে এসে হাঁটে এবং বলে চাকরি দিয়ে দেবে আমি তাতেও খুশি।"

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে হয় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের এই মিছিল। হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজের পর চাকরিপ্রার্থীদের মিছিলে বিশাল জমায়েত দেখা যায়। আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা বলেন, "এখন আমরা চাইছি, যেসব অরাজনৈতিক সংগঠনগুলি আছে সবাইকে একছাতার তলায় এনে লক্ষাধিক মানুষের জমায়েত করে হয় নবান্ন অভিযান, নয়তো কালীঘাট অভিযান...এই ধরনের কিছু একটা করার চিন্তাভাবনা করছি। অনেক বড় কিছু অপেক্ষা করছে। সরকার যদি এই দাবি-দাওয়াতে সাড়া না দেয় কলকাতায় লক্ষাধিক মানুষের জমায়েত করে এই দাবি কীভাবে ছিনিয়ে নিতে হয় সেটা সরকারকে বোঝাব। আমি তো বারবার বলছি, বঞ্চিতদের ডাকে আমি সবসময় ছিলাম, আছি, থাকব। সর্বত্র আছি। আমার কোনও ছুৎমার্গ নেই। বাংলার নিপীড়িত মানুষের স্বার্থে আমার কোনও রাজনৈতিক ছুৎমার্গ নেই। আমার কাছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তাগিদ অগ্রাধিকার পায়।"

এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, "উনি (কৌস্তভ বাগচী) আইনি লড়াইয়ে এদের সাহায্য করেছেন। আমি তো আগেও বলেছি, ওঁর কী রাজনীতি আছে তা আমার জানার দরকার নেই। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের অত্যাচারের বিরুদ্ধে বেশ কিছু মানুষ লড়ছেন। তার মধ্যে কৌস্তভ অন্যতম। অনেক সোশাল ইউটিউবার, অনেক ফ্রিল্যান্সার লড়ছেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, পুলিশকর্মী লড়ছেন। অনেক অবসরপ্রাপ্ত বিচার বিশারদ লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে, যাঁরা মনে করেন এই পরিত্রাণ দেওয়া দরকার, তাঁদের রাস্তায় নামতে হবে। এঁরা আমার উপস্থিতি চেয়েছিলেন, আমি এঁদের সঙ্গে হেঁটেছি। আইনি লড়াইয়ে সম্পূর্ণ সুরক্ষা দেব, সিনিয়র আইনজীবী দেব। আরও বড় লড়াইয়ে থাকব। আপনাদের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ এসএলএসটি, গ্রুপ ডি, আপার প্রাইমারি-সহ সবাইকে অনুরোধ করব, একেবারে একজোট হয়ে একদিন নবান্ন চলুন। লক্ষাধিক লোক নিয়ে নবান্নে চলুন। হিসাব কষতে হবে নবান্নের গেটে দাঁড়িয়ে।"

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget