এক্সপ্লোর

Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

By Election 2026 : ইন্দিরামোড়ে কংগ্রেসের ট্যাবলো গাড়িতে ইট ছুড়ে হামলা করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম  : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইন্দিরামোড়ে কংগ্রেসের ট্যাবলো গাড়িতে ইট ছুড়ে হামলা করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিস্তারিত...

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই উপলক্ষ্যে আজ কংগ্রেসের একটি প্রচার ট্যাবলো নন্দীগ্রামে পৌঁছায়। সেই ট্যাবলোটি যখন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ইন্দিরামোড় এলাকায় যায়, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায় বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পিছনে রয়েছে। প্রথম ঢিল ছুঁড়ে, পরে ভারী বস্তু দিয়ে আঘাত করে ট্যাবলো গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এমনকী দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ট্যাবলোর চালক-সহ অন্যান্য যারা ছিলেন তাঁরা বেরিয়ে আসেন। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও, তাদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় তাদের কোনও কর্মী জড়িয় নয় বলে বক্তব্য তাদের।

এ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের চিফ ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্র বলেন, "মিলন প্রধান...আমাদের যিনি প্রার্থী, সেই প্রচার গাড়ি আজ এসেছে প্রচারে যাবে বলে। এখন প্রচারে যাওয়ার জন্য, উনি এসেছেন নতুন লোক...কলকাতা থেকে এসেছেন তো...ওঁর গাড়িতে তেলের যা প্রয়োজন সেটা নিতে গিয়ে পথ হারিয়ে চলে যান সেখানে। সেখানে হঠাৎ করে জনা ২৫ মতো হবে...বিজেপির দুষ্কৃতীরা, তারা এই গাড়িটি আক্রমণ করে। ইট ছুঁড়ে এবং লাঠি দিয়ে যথেচ্ছভাবে গাড়িটি ভাঙচুর করে। গাড়ির যে চালক ছিলেন তাঁকে মারধর করে। আমাদের এক নেতৃত্ব ছিলেন, তাঁকেও তারা মারধর করে। তাঁরা গুরুতর আহত। বিজেপি এখন পরাজয়ের আতঙ্কে ভুগছে। কারণ, বিজেপির বহিরাত প্রার্থী। মিলন প্রধান হচ্ছেন সোনাচূড়ার মানুষ। ভূমিপুত্র তিনি।"

যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "সারাবছর জনগণের সঙ্গে না থাকলে জনগণই ক্ষিপ্ত হয়ে এসব করেছে। বিরোধী দল করবে...মার খাবে না...কেস খাবে না...জেলে যাবে না...আমরা এগুলো করে এসেছি। আমরা মার খেয়েছি, কেস খেয়েছি, পথের লড়াই ছাড়িনি। ওদের পথের লড়াই লড়তে বলুন না। সারাবছর পাবলিকের সঙ্গে থাকে না, তাই পাবলিক মেরেছে। এর দায়ভার বিজেপি নিতে পারবে না।"

সবমিলিয়ে এই নির্বাচনকে কেন্দ্র ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। Nandigram By Election 2026

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget