এক্সপ্লোর

Dumdum News: পুজোর সামগ্রী বের করে ক্লাবের দরজায় তালা, দক্ষিণ দমদমের অশান্তিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Puja Controversy: দক্ষিণ দমদমে পুজোর ব্যানার লাগানো ঘিরে ধুন্ধুমার, পুজো ঘিরে তৈরি অনিশ্চয়তা! অভিযোগ, দুর্গাপুজোর ব্যানারে তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

জয়ন্ত পাল ও হিন্দোল দে, দমদম: দক্ষিণ দমদমে (south dumdum) পুজোর (durgapuja) ব্যানার (banner) লাগানো ঘিরে ধুন্ধুমার (problem), পুজো ঘিরে তৈরি অনিশ্চয়তা (uncertainty)! অভিযোগ, দুর্গাপুজোর ব্যানারে তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) নাম থাকায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা (miscreants)। এমসি গার্ডেন রোডের জনকল্যাণ সমিতির ক্লাবের দরজায় তালা। ক্লাব খুলে পুজোর সামগ্রী বার করে দিয়ে দরজায় তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আঙুল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীদের দিকে। ঘটনাস্থলে আসেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেনশর্মা। 

কী ঘটেছিল?
দক্ষিণ দমদম পুরসভার এম সি গার্ডেন রোডের ১৪ নম্বর ওয়ার্ডের জনকল্য়াণ সমিতি ক্লাবের মহিলা সদস্যরা দীর্ঘ ২০ বছর ধরেই দুর্গাপুজো করছেন। অভিযোগ, সেই পুজো বন্ধ করে দেওয়ার জন্য বেশ কয়েক জন অপরিচিত এদিন বেলা ১১টা নাগাদ  এসে ক্লাবের ভিতর থেকে সব চেয়ার, আসবাবপত্র বের করে দেয়। শুধু তাই নয়, পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্রও ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তার পর ক্লাবের দরজায় তারা তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পুজো যাতে না হয়, সেই মর্মে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। ইতিমধ্যে নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কাউন্সিলর সুকান্ত সেনশর্মা এসে পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। ঘটনায় জড়িতদের এলাকা থেকে সরিয়ে দেন কাউন্সিলর। তার পর অবশ্য এলাকায় ধর্নায় বসেন মহিলা সদস্যরা। তাঁদের দাবি একটাই, অবিলম্বে প্রশাসনের তরফ থেকে এই দরজা খুলে দিতে হবে। একই আর্জি জানানো হয়েছে কাউন্সিলরের কাছেও। বিক্ষোভকারীদের এক জন সংবাদমাধ্যমকে বলেন, 'স্থানীয় কাউন্সিলর আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু আমাদের ক্লাবের দরজা যতক্ষণ পর্যন্ত খুলে না দেওয়া হচ্ছে, আমাদের জিনিসপত্র যত ক্ষণ পর্যন্ত ভিতরে না ঢোকানো হচ্ছে তত ক্ষণ ধর্না চলবে।' এদিন বিকেলেই তাঁদের একটি পুজো সংক্রান্ত বৈঠক ছিল বলে জানান বিক্ষোভকারীরা। কিন্তু  বর্তমানে যা পরিস্থিতি, তাতে আদৌ ক্লাবে দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে আশঙ্কায় স্থানীয়রা।

অভিযোগের তির...
ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের দিকে যে অভিযোগের আঙুল উঠছে, তার সত্যতাও যাচাই করা হচ্ছে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলে খবর। তা হলে হঠাৎ এমন কাণ্ড ঘটাল কারা? উত্তর খুঁজছে দক্ষিণ দমদম।

আরও পড়ুন:নবান্ন অভিযানে আহত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষকের

  

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget