এক্সপ্লোর

Coochbehar News : দিনহাটায় দাঁতালের তাণ্ডব, জখম এক গ্রামবাসী, এলাকায় আতঙ্ক

Elephant Attack : ১টা নয়, একেবারে ৬ টি হাতির পাল। এর মধ্যে অবশ্য দুই হস্তিশাবকও আছে। এর আগে কোনওদিন গ্রামের মধ্যে হাতি ঢুকেছে, এমনটা মনেই করতে পারছিলেন না প্রবীণরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Coochbehar) দিনহাটায় দাঁতালের তাণ্ডব। হাতির আক্রমণে জখমও হলেন এক গ্রামবাসী। লোকালয়ে হাতির হানায় আতঙ্ক ছড়ায়। জলদাপাড়া থেকে আসতে পারে হাতির দলটি, সেখানেই ফেরানোর চেষ্টা চলছে, জানাল বন দফতর (Forest Department)।

সাতসকালে দুয়ারে হাতি। ১টা নয়, একেবারে ৬ টি হাতির পাল। এর মধ্যে অবশ্য দুই হস্তিশাবকও আছে। এর আগে কোনওদিন গ্রামের মধ্যে হাতি ঢুকেছে, এমনটা মনেই করতে পারছিলেন না প্রবীণরা। তাই বৃহস্পতিবার দাঁতাল দেখতে ভিড় জমে যায় কোচবিহারের দিনহাটার (Dinhata) লক্ষ্মীর বাজার এলাকায়। গ্রামে দাপিয়ে বেড়ায় হাতির দল। ফসল নষ্টের পাশাপাশি, ঘরবাড়িরও ক্ষতি করে বলে অভিযোগ। হাতির আক্রমণে জখম হন এক গ্রামবাসী। 

কীভাবে লোকালয়ে ঢুকে পড়ল হাতির পাল ? তার ব্যাখ্যা দিয়েছে বন দফতর। গ্রামে নজরদারি চালাচ্ছে বন দফতর। হাতির পালকে জলদাপাড়া জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে তারা জানিয়েছে। কোচবিহারের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক বিজন নাথ বলেছেন, 'হাতিগুলোর ওপর নজর রাখছি। ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। জলদাপাড়া থেকে পাতলাখাওয়া হয়ে এরা ঢুকেছে। কিছুদিন আগে মাথাভাঙায় হানা দেয়। মনে হচ্ছে সেই দলটাই এখানে এসেছে।'

কিছুদিন আগেই বাঁকুড়ায় (Bankura) হাতির আক্রমণে আহত হয়েছিলেন দুই পুলিশকর্মী। পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢোকে ৪০ হাতির ওই দল। বন বিভাগ সূত্রে খবর, দলের একটি বাচ্চা হাতির মৃত্য়ু হওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। রাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া এলাকায় দুই পুলিশকর্মীর উপর চড়াও হয়। আহত দুই পুলিশকর্মীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চলতি বছরের শুরুতেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকে হাতির তাণ্ডব নেমে এসেছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৩০ থেকে ৪০ টি হাতি দাপিয়ে বেড়ায় এলাকায়। মৃত্যু হয় গবাদি পশুর, ভেঙে পড়েছে ৫টি মাটির বাড়ি, নষ্ট  হয়দেড়শো বিঘার ফসল।                                                                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget