এক্সপ্লোর

Cooch Behar News: ভোট পরবর্তী হিংসার তদন্তে এসে দুর্ঘটনা ! আহত ২ CBI আধিকারিক

CBI Officer Injured in Cooch Behar: কোচবিহারে পথ দুর্ঘটনায় আহত ২ সিবিআই আধিকারিক।

কোচবিহার: কোচবিহারে পথ দুর্ঘটনায় (Road Accident) আহত ২ সিবিআই (CBI) আধিকারিক। জানা গিয়েছে, ২ সিবিআই আধিকারিক ছাড়াও গাড়ির চালক গুরুতর আহত। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে দুর্ঘটনা, আহত ৩। কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিবিআই গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনার পরেই বাজেয়াপ্ত ট্রাক, ফেরার চালক। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে এসেছিলেন ২ সিবিআই আধিকারিক: সূত্র। 

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিয়েছে সিবিআই। আর সেই মামলার তদন্তে এসে দুর্ঘটনার মুখোমুখি কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 

২০২১-বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে কেষ্টপুরের বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায় কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। যে ডাকে তিনি সাড়া দেন।

আরও পড়ুন, বাঙালি নোবেলজয়ীর হাত ধরে বাংলার তাঁত বিশ্বের দরবারে !

২০২১’এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন ৩ মে থেকে নিখোঁজ ছিলেন রাজারহাট-গোপালপুর বিধানসভার অন্তর্গত দমদম পার্কের হরিচাঁদ পল্লির বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিত্‍ দাস। এরপর ২৩ মে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূলের কর্মীরা মারধর করে তাঁকে ঝুলিয়ে দিয়েছে। অভিযোগের তির ছিল তত্‍কালীন স্থানীয় তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটরের অনুগামীদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায়, কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তও করেছে CBI। একাধিকবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। 

 

 

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget