এক্সপ্লোর

Cooch Behar News : বসানো রয়েছে সোলার প্যানেল, অথচ সন্ধে নামলেই অন্ধকারে ডুবছে তুফানগঞ্জের গ্রাম

Electricity Problem in Village : সোলার প্যানেল আছে, তবে সন্ধে নামলে তা থেকে আর বিদ্যুৎ সরবরাহ হয় না। ফলে অন্ধকারে ডোবে গোটা গ্রাম। তুফানগঞ্জের পূর্ব ফলিমারি গ্রামের ঘটনা।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : বিদ্যুৎ সরবরাহ করতে বসানো হয়েছে সোলার প্যানেল। কিন্তু সন্ধে নামলেই অন্ধকারে ডুবে যায় গ্রাম। ভরসা বলতে তখন মোমবাতি আর কেরোসিনের লন্ঠন। মোবাইলে চার্জ দিতে যেতে হয় পাশের রাজ্য অসমের সীমান্তে। রাস্তা-ঘাটের অবস্থাও তথৈবচ! এককথায় কোচবিহারের (coochbehar) তুফানগঞ্জের পূর্ব ফলিমারি যেন বিচ্ছিন্ন দ্বীপ! 

গ্রামবাসীদের অভিযোগ, ৩ মাস ধরে সোলার প্যানেলগুলির (solar panel) ব্যাটারি খারাপ হয়ে আছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রামের বিদ্যুতের দায়িত্বে থাকা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ফলিমারি গ্রাম। কিন্তু বাকি কোচবিহার থেকে এই গ্রামকে কার্যত আলাদা করে দিয়েছে সংকোশ নদী। 

রয়েছে সোলার প্যানেল, নেই বিদ্যুৎ

২০১৮ সালে প্রশাসনের উদ্যোগে গ্রামজুড়ে বেশ কিছু সোলার প্যানেল বসানো হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, গত ৩ মাস ধরে সোলার প্যানেলগুলির ব্যাটারি খারাপ থাকায় সন্ধে নামলেই অন্ধকারে ডুবে যায় এলাকা। অথচ বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সামনেই অসম, সেখানে বিদ্যুৎ আছে। আমরা ওখানে বাজারে গিয়ে টাকা দিয়ে ফোন চার্জ করি। আগে আমরা ব্যক্তিগত উদ্যোগে সোলার প্যানেল লাগাই।

বাসিন্দাদের সমস্যার কথা মেনে নিয়েছেন পঞ্চায়েত প্রধানও। ফলিমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিল্বমঙ্গল সাহা বলেছেন, 'দীর্ঘদিন ধরে সমস্যা। যেহেতু নদী পেরিয়ে যেতে হয় তাই সেখানে তার দিয়ে লাইন দেওয়া যায় না। সোলারের মাধ্যমে কারেন্ট দেওয়া হয়েছে। তবে সন্ধের পর চার্জ চলে যায়। ওপরে বলেছি। কিন্তু গুরুত্ব দিচ্ছে না। খুব সমস্যায় আছি। ১২৮ টা অঞ্চলের মধ্য সবদিক থেকেই খুব সমস্যায় এই অঞ্চল।'

গ্রামের বিদ্যুতের দায়িত্বে থাকা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। ইতিমধ্যেই দফতরের কর্মীরা গিয়ে এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু, কবে এই সমস্যা থেকে সুরাহা মিলবে? অপেক্ষায় ৭০০-র বেশি পরিবার। 

আরও পড়ুন- সর্ষের মধ্যেই ভূত! মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে ফের হোমগার্ড গ্রেফতার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget